Election

Panchayat Election 2023: জুলাই মাসের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা! দিন ঘোষণা হতে পারে আজই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ জুন: জুলাই মাসের শুরুতেই পশ্চিমবঙ্গে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। হতে পারে ৮ জুলাই বা তার আশেপাশে কোন একদিন। রাজ্যজুড়ে এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন করানোর সম্ভাবনা! আজই পুরো বিষয়টি স্পষ্ট করে দিতে পারেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বৃহস্পতিবার দুপুর নাগাদ সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। তবে, সত্যি সত্যিই যদি রাজ্য নির্বাচন কমিশন সারা রাজ্যে এক দফাতে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করাতে চায়; সেক্ষেত্রে বিরোধীদের তরফে কলকাতা হাইকোর্টে যে একাধিক মামলা হতে পারে তা বলাই বাহুল্য!

নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা:

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৮ মে রাজ্যের নির্বাচন কমিশনার পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। নিয়মমাফিক পরবর্তী কমিশনারের নাম প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল নবান্ন। প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নামই পরবর্তী কমিশনার হিসাবে সুপারিশ করা হয়। কিন্তু, রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথমেই সেই নামে অনুমোদন দেননি। একটাই মাত্র নাম পাঠানোয় ওই সুপারিশে ছাড়পত্র দিতে নারাজ ছিল রাজভবন। যা নিয়ে বেশ কিছু দিন টানাপড়েন চলে। শেষ পর্যন্ত রাজীব সিনহা’র নামে সিলমোহর দেয় রাজভবন।
(আপডেট: বিকেল সাড়ে ৫টা নাগাদ সাংবাদিক বৈঠক করে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়ে দিয়েছেন, আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে একদিনেই হবে নির্বাচন। ১৫ জুন নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। ২০ জুন নমিনেশন প্রত্যাহারের শেষ দিন।)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago