Election

Bhuban Badyakar: ‘কাঁচা বাদাম’ গেয়ে ‘ভুবন’ জয় করা ভুবন বাদ্যকর আর বাদাম বিক্রি করবেন না! মেদিনীপুরের ভোট প্রচারে জানালেন মনের কথা

তনুপ ঘোষ ও মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি:’কাঁচা বাদাম’ (Kacha Badam) গান গেয়েই জনপ্রিয় হয়েছিলেন বীরভূম জেলার কুরলগুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। তাঁর গান সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে ‘ভুবন’ জয় করেছে। এখন তিনি রীতিমতো সেলিব্রেটি! তাঁর নামে গুগল উইকিপিডিয়া ( Wikipedia)-তে পেজও তৈরি হয়ে গেছে। ভবিষ্যতে কি হবে, তা ভবিষ্যত-ই জানে, তবে এই মুহূর্তে তাঁকে একনামে চেনে নেট দুনিয়া থেকে দেশ দুনিয়া! আর, তাঁর এই জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসও। রাজ্যের আসন্ন পৌরসভা নির্বাচনে শাসকদলের হয়ে তিনি প্রচার করছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে! সবমিলিয়ে, প্রচারের আলোয়, জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে ভুবন বাদ্যকর। আর, এই ‘আলোর জগৎ’ তিনি নিজেও বেশ উপভোগ করছেন! সেদিনের সেই ‘বাদাম বিক্রি’ করার জীবন নয়, ভুবন আজ এই ‘বিখ্যাত হয়ে ওঠা’ জগতকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছেন। তাই, প্রত্যন্ত গ্রামের এই সহজ সরল মানুষ-টি মেদিনীপুর শহরে প্রচারের মাঝে অনায়াসেই বলে ফেলেন, “আর ভবিষ্যতে তো বাদাম বিক্রি করা হবেইনা! যদি দৈবাৎ বাদাম বিক্রি করতে যেতে হয়, আমাকে তো লজ্জিত হতে হবে। আপানারাই তো আমাকে সেলিব্রেটি (ভুবনের কথায় হেলিব্রেটি করেছেন)! আমি আপনাদের চরণতলে এভাবেই ভালোবাসা নিয়ে থাকতে চাই। ভবিষ্যতেও নিয়ে এভাবেই গান বাজনা নিয়ে থাকতে চাই।” তাঁর এও আশঙ্কা, “যদিওবা বাদাম বিক্রি করতে চলে যাই, লোকজনতো সেলফি টেলফি নিয়ে এমন করবে যে, বাদাম বিক্রিটাই আর হবে না!”

মেদিনীপুর শহরের প্রচারে:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

ভুবন ভবিষ্যতেও গান বাজনা নিয়েই থাকতে চাইছেন! তবে, সমাজ মাধ্যমের দৌলতে, হঠাৎ করেই বিখ্যাত হয়ে যাওয়া ভুবন বাদ্যকরের সেই স্বপ্ন কতখানি পূরণ হবে তা ভবিষ্যতই বলবে। প্রসঙ্গত উল্লেখ্য, নিজের তৈরি গান গেয়ে বাদাম বিক্রি করতেন ভুবন। সেই বাদাম বিক্রি করার সময় তাঁর গাওয়া ‘আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’ গানটি কেউ কেউ মোবাইলে ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই গান নিমেষে ভাইরাল হয়ে যায় সর্বত্র। এরপরই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ভুবন বাদ্যকরের। বিভিন্ন ইউটিউবাররা তাঁর গান নতুন নতুন ভাবে রেকর্ড করে ছাড়তে শুরু করেন ইউটিউবে। ক্রমশই ভারত জুড়ে বিখ্যাত হয়ে ওঠেন ভুবন। সেই ভুবন বাদ্যকরকে নির্বাচনী প্রচারের ময়দানে কাজে লাগাচ্ছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা থেকে চন্দ্রকোনা পৌরসভা সর্বত্র তিনি চুটিয়ে প্রচার করলেন মঙ্গলবার ও বুধবার। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার ১১, ১২, ১৫ নং ওয়ার্ডের পর, বুধবার সাতসকালে চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী’র সমর্থনে প্রচার করলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। এরপরই, দুপুরে মেদিনীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রার্থী ডাঃ গোলোক বিহারী মাজি’র সমর্থনে রোড শো করেন। তাঁকে ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো! মেদিনীপুর শহরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর অকপটে স্বীকার করলেন তাঁর অন্তর-ইচ্ছার কথা। তিনি আর ‘বাদাম বিক্রি’ করতে যেতে চাননা, বরং ‘গান বাজনা’ নিয়েই থাকতে চান!

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago