Education

Tutopia: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত জঙ্গলমহলের স্কুলে পড়ুয়াদের আগ্রহী করে তুলতে টিউটোপিয়া অ্যাপের ব্যবহার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত জঙ্গলমহলে অবস্থিত গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল। বাস্তবিক অর্থেই শাল জঙ্গলে ঘেরা শালবনী ব্লকের এই স্কুলের পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরো আগ্রহী করে তুলতে এবং পিছিয়ে পড়া জঙ্গলমহল এলাকাতেও আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করতে টিউটোপিয়া অ্যাপের (Tutopia Learning App) ব্যবহার শুরু করলো স্কুল কর্তৃপক্ষ। বুধবার ওই অ্যাপ সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা গিয়ে হাতেকলমে পড়ুয়াদের এই লার্নিং অ্যাপ সম্পর্কে ধারণা দেন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কেও বোঝান তাঁরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী বলেন, “এই অ্যাপ (app) এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সহজে তাদের বিষয়ভিত্তিক আলোচলা করতে পারবে। সহজে শিক্ষালাভ করতে পারবে।”

ছাত্রদের বোঝানো হচ্ছে এই অ্যাপের বিষয়ে:

এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক অরুণ দাস বলেন, “এই অ্যাপ ছাত্রদের কাজে আসবে। আজকের দিনে ধীরে ধীরে পড়াশোনা ডিজিটাল হচ্ছে। এক্ষেত্রে আমাদের ছাত্র-ছাত্রীরা যদি আগ্রহী হয়ে এর মধ্য দিয়ে পড়াশোনা করে, তাহলে আখের তাদের লাভ হবে বলে মনে করি।” বিদ্যালয়ের এরকম পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্যারা ছাড়াও অধিকাংশ অভিভাবকরাই। বিদ্যালয়ের আরেক শিক্ষক মণিকাঞ্চন রায়ের মতে, “ক্লাসের পড়া’কে সহজ করবে এই মাধ্যম। তবে, প্রান্তিক ছেলেমেয়েরা হয়তো আর্থিক কারণে এই মাধ্যমে আসতে সক্ষম হবে না! এই আশঙ্কাও থেকে যাচ্ছে যে, সেক্ষেত্রে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরী হতে পারে। যদি সকল স্তরের শিক্ষার্থীদের জন্য-ই এই ধরনের মাধ্যমের ব্যবহার সহজলভ্য করে তোলা যায়, তাহলে খুব ভালো হয়।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago