Education

শিক্ষার মানে দেশে দ্বিতীয় স্থান অধিকার করল কলকাতা বিশ্ববিদ্যালয়! পঞ্চম স্থানে আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ আগস্ট: শিক্ষার মানের নিরিখে ভারতবর্ষের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (ARWU- 2021)-র ২০২১ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং শিক্ষাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। এই র‌্যাঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে প্রথম স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোর (Indian Institute of Science, Bengaluru)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি (IIT Delhi) এবং আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।

University of Calcutta :

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট :

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরই শিক্ষার সঙ্গে যুক্ত সারা বিশ্বের অন্তত ১০০০ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সমীক্ষা চালায় এআরডব্লিউইউ (ARWU)। সেই সমীক্ষাতেই এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে জাতীয় স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই মানোন্নয়নে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকা অনুযায়ী, দেশের মধ্যে ষষ্ঠ স্থানে আইআইটি মাদ্রাজ, সপ্তম জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অষ্টম দিল্লি বিশ্ববিদ্যালয়, নবম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস এবং দশম স্থানে রয়েছে ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি। তালিকায় ১৮ তম স্থানে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ৪৫ তম স্থানে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অপরদিকে, এই তালিকা অনুযায়ী বিশ্বে প্রথম স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এই তিন বিশ্ববিদ্যালয় ছাড়া প্রথম দশের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন, অক্সফোর্ড, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, শিকাগো বিশ্ববিদ্যালয়। বিশ্বের তালিকা অনুযায়ী একমাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (ব্যাঙ্গালোর) প্রথম ৫০০’র (৪০০-৫০০) মধ্যে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান প্রথম ৭০০’র (৬০০-৭০০) মধ্যে এবং আইআইটি খড়্গপুর সহ প্রথম দশে থাকা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্থান ৭০০ থেকে ৯০০ এর মধ্যে।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago