Education

Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্রের কর্মশালায় আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর আদিবাসী স্টাডিস অ্যান্ড মিউজিয়াম’ (Centre for Adivasi Studies and Museum) বা ‘আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালা’র উদ্যোগে আয়োজিত তিনদিনের কর্মশালা বা বিশেষ বক্তৃতামালা অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হয়েছেন আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের (Boston University) ধর্ম ও নৃতত্ত্ব বিভাগের (Religion and Anthropology) অধ্যাপক তথা হার্ভাড বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও মহাকাব্যের (Folklore and Mythology) অ্যাফিলিয়েটেড অধ্যাপক ফ্র্যাঙ্ক জে কোরাম (Prof. Frank J. Korom)। মিউজিয়ামের জন্ম এবং নৃতত্ত্বের উৎপত্তি শিরোনামাঙ্ককিত বক্তৃতায় সোমবার (৯ জানুয়ারি) তিনি জাদুঘরের উৎপত্তি ও বর্তমান ভূমিকা, উপনিবেশবাদ এবং জাদুঘরের পারস্পরিক সম্পর্কে তিনি তাঁর সুগভীর জ্ঞানের ডালি মেলে ধরেন শ্রোতাদের সামনে। পশ্চিম মেদিনীপুর জেলার আদিবাসী শিল্পী ও শিল্পকলা থেকে সুপ্রাচীন ও ঐতিহ্যমন্ডিত শিল্প সৃষ্টি সম্পর্কেও তাঁর ধারনা ব্যক্ত করেন। বলেন, আদিবাসী শিল্পী থেকে শুরু করে পিংলার পটুয়াদের মতো শিল্পীদের প্রতি সরকারকে আরো বেশি সহানুভূতিশীল ও উদ্যোগী হতে হবে। শিল্পীদের শিল্পজাত দ্রব্যগুলি যাতে বিদেশেও পৌঁছে যায়, সেই বিষয়েও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অধ্যাপক ফ্র্যাঙ্ক জে. কোরাম :

উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি (Santali), নৃতত্ত্ব (Anthropology), বাংলা (Bengali), ইংরেজি (English) প্রভৃতি বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ‘আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালা’ (Centre for Adivasi Studies and Museum)- টি রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ ও সমৃদ্ধ একটি আদিবাসী সংস্কৃতি ও গবেষণা সংক্রান্ত মিউজিয়াম বা সংগ্রহশালা। ২০২২ সালের মার্চ মাস নাগাদ রাশিয়ার রাশিয়ান একাডেমি অফ সাইন্স (Russian Academy of Sciences) এর অধীন জাতিতত্ত্ব ও নৃতত্ত্ব বিষয়ক গবেষণা কেন্দ্র ‘ইনস্টিটিউট অফ অ্যাথনোলজি অ্যান্ড অ্যানথ্রপলজি’ (Institute of Ethnology and Anthropology) এবং জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই আদিবাসী চর্চা কেন্দ্রের যৌথ পাঠদান বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে। স্বাভাবিকভাবেই দেশ ছাড়িয়ে বিদেশেও এই আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালা’র গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। সেক্ষেত্রে এই বক্তৃতামালা অনুষ্ঠানে বোস্টন ইউনিভার্সিটির প্রথিতযশা অধ্যাপক প্রফেসর কোরামের উপস্থিতি ও বক্তৃতা যে আদিবাসী শিক্ষা চর্চা ও গবেষণাকে আরো সমৃদ্ধ করবে, তা জানিয়েছেন এই আদিবাসী চর্চা কেন্দ্রের বর্তমান অধিকর্তা তথা নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়। এই বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠানে (সোমবার) তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, কলা ও বাণিজ্য বিভাগের অধ্যক্ষ ড. তপন কুমার দে সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা।

বিদ্যাসাগর‌ বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্র:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago