Education

Madhyamik: রাত পোহালেই মাধ্যমিক! পশ্চিম মেদিনীপুরে পরীক্ষার্থী কমলো প্রায় ২১ হাজার, পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর জেলা পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: রাত পোহালেই ‘মাধ্যমিক ২০২৩’ (Madhyamik 2023) এর প্রথম পরীক্ষা (মাতৃভাষা/প্রথম ভাষা) অনুষ্ঠিত হতে চলেছে। গতবছরের (২০২২) তুলনায় এবার প্রায় ৪ লক্ষ (চার লক্ষ) পরীক্ষার্থী কমেছে গোটা রাজ্য জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২১ হাজার (২০,৬৪৭)। এ জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন মতামত উঠে এসেছে। অতিমারীর কারণে স্কুলছুটের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলে ভর্তির বয়স (৫+ এ প্রাক প্রাথমিক) বদলে যাওয়া- এমনই নানা কারণের কথা জানাচ্ছেন সংশ্লিষ্ট মহলের আধিকারিক থেকে শিক্ষক-শিক্ষিকারা। জানা যায়, গত বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ৫৮,৯২৩ জন। এর মধ্যে, ছাত্র সংখ্যা ছিল ২৭,৭৭৮ এবং ছাত্রী সংখ্যা ছিল ৩১,১৪৫। এবার প্রায় ৩৫ শতাংশ কমে গিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,২৭৬। এর মধ্যে, ছাত্র ১৮,১৮৬ এবং ছাত্রী ২০,০৯০। বিগত কয়েক বছরের মতো এবারও জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাই বেশি। একই ধরনের পরিসংখ্যান ঝাড়গ্রাম জেলাতেও। পরীক্ষার্থী কমেছে ৭৬৯১ জন। শতাংশের বিচারে প্রায় ৪৭ শতাংশ। এই জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থী ৮৭৯৪ জন।‌ এর মধ্যে ছাত্রী ৪৬৫২। এজন্য অনেকেই ‘কন্যাশ্রী প্রকল্প’ থেকে শুরু করে বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন।

চলছে রোল নম্বর চেটানোর কাজ : (ছবিগুলি তুলেছেন- মণিকাঞ্চন রায়)

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমাতে পরীক্ষার্থী যথাক্রমে- খড়্গপুর ১৯৬৮৫; মেদিনীপুর সদর ১১১৮৬ এবং ঘাটাল ৭৪০৫। এবার জেলায় মোট পরীক্ষাকেন্দ্র বা সেন্টার ১৩১টি। এর মধ্যে, মূল সেন্টার ১১৯টি এবং সাব সেন্টার ১২টি। গতবছর পরীক্ষাকেন্দ্র ছিল ২৫৭টি। জেলা পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও পরীক্ষা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা, মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বরাবরের মতোই। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে। অপরদিকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর-টি হল- ৮০০১০০৭৮৬৮ (8001007868)। কোন পরীক্ষার্থী যদি পরীক্ষা সংক্রান্ত বা পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, তাহলে এই নম্বরে ফোন করলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জেলা পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, আগামীকাল,‌ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং ৩ মার্চ (শুক্রবার) ভৌত বিজ্ঞান (Physical Science) পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হচ্ছে। তবে, ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা আছে।

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

6 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago