Education

Three Language Formula: পড়তে হবে তিনটি ভাষা নিয়ে, সব মাধ্যমে ‘বাধ্যতামূলক’ নয় বাংলা! ত্রি-ভাষা নিয়ে ঝাড়গ্রামের সভায় সিদ্ধান্ত স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১০ আগস্ট: বাংলার (পশ্চিমবঙ্গের) প্রতিটি বোর্ডের এবং প্রতিটি মাধ্যমের স্কুলে বাধ্যতামূলক (Compulsory) হচ্ছে ‘বাংলা ভাষা’ (Bengali Language)! গত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে এমনটাই ভাইরাল হতে শুরু করে। বাংলার প্রতিটি স্কুলে বাংলা ভাষা ‘কম্পালসারি বিষয়’ (‘Compulsory Subject’) হিসেবে পড়তেই হবে; জাতীয় শিক্ষানীতির (NEP 2023) আলোচনা সংক্রান্ত বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্যাবিনেট এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন! খোদ শাসকদলের নেতা-কর্মীরাও এই প্রচার করতে থাকেন ফেসবুক সহ সমাজ মাধ্যমে। বুধবার (৯ আগস্ট) ঝাড়গ্রামে ‘বিশ্ব আদিবাসী দিবস’- এর মঞ্চ থেকে এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিষয়টি স্পষ্টও করে দেন তিনি।

ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী :

মুখ্যমন্ত্রী বলেন, “থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আসলে মাতৃভাষা (Mother Tongue/ 1st Language) ছাড়া, আরও ২টি ভাষায় পাঠদানের বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। প্রত্যেকের মাতৃভাষা হবে তার প্রথম ভাষা (First Language)। পছন্দ মতো আরও দু’টি ভাষা নিয়ে তাকে পড়তে হবে।” তাঁর সংযোজন, “বাংলা ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে এটা সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে।” তিনি জানিয়ে দেন, ” বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রথম ভাষা হবে বাংলা। অন্য যেকোনো দু’টি ভাষা নিয়ে তারা পড়তে পারবে। ইংরেজি, হিন্দি, নেপালি, গুরুমুখি, সাঁওতালি উর্দুর মতো যে কোন ভাষা। আবার, সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের প্রথম ভাষা হবে সাঁওতালি। অন্য যেকোনো দু’টি ভাষা তারা বেছে নিতে পারবে। ঠিক তেমনি উত্তরবঙ্গের রাজবংশী স্কুলগুলিতে প্রথম ভাষা রাজবংশী। দার্জিলিং এর স্কুলগুলিতে প্রথম ভাষা নেপালি।” তবে, এ রাজ্যে যেহেতু বাংলা মাধ্যমের স্কুল বেশি। তাই, সেই সমস্ত স্কুলের পড়ুয়াদের প্রথম ভাষা হবে নিজেদের ‘মাতৃভাষা’ বাংলা। দ্বিতীয় (Second Language) ও তৃতীয় ভাষা (Third Language) হিসেবে অন্য যেকোনো দুটি ভাষা তারা বেছে নিতে পারবে। ক্যাবিনেটের এই সিদ্ধান্তে আসলে শিক্ষা নীতির ‘ত্রি-ভাষা সূত্র’ (Three Language Formula)-কেই মান্যতা দেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago