Digha

Telia Bhola: দীঘাতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল মহামূল্যবান তেলিয়া ভোলা! বিক্রি হল ১৫ লক্ষ টাকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। সেজন্যই তেলিয়া ভোলা (Telia Bhola)-র চাহিদা আর গুরুত্ব এত বেশি! এই মাছ প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানিগুলির তরফে কিনে নেওয়া হয়। শনিবার দীঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ৯টি তেলিয়া ভোলা। বিক্রি হল ১৫ লক্ষ ১৫ হাজার টাকায়! জানা যায়, দীঘার বাবা সাহেব আড়তের ৫ নং ট্রলারের জালে এই মাছ ধরা পড়ে। মোট ৯ টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে। যার মধ্যে ২টি মাছের ওজন মোট ৪৮ কেজি। যা দীঘার বাবা সাহেব আড়তে ১৩৫০০ টাকা প্রতি কেজি দরে মোট ৬ লক্ষ ৪৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়!

তেলিয়া ভোলা (Telia Bhola):

অন্যদিকে, ৩ টি মাছের মোট ওজন দাঁড়ায় ৫৮ কেজি। যা ৯৫০০ টাকা প্রতি কেজি মূল্যে মোট ৫ লক্ষ ৫১ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। অবশিষ্ট ৪ টি মাছের মোট ওজন হয় ৯৩ কেজি। ৩৪০০ টাকা প্রতি কেজি হিসেবে এই ৪ টি মাছ মোট ৩ লক্ষ ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মোট ৯ টি মাছ ১৫ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে দীঘার আড়তে। মাছগুলিকে দেখতে ভিড় জমে আড়তে। উল্লেখ্য যে, তেলিয়া ভোলার আকার (সাইজ বা ওজন) যত বড় হয়, মাছের দামও তত বেশি হয়! কারণ, বড় মাছে থাকা পটকার পরিমাণও বেশি হয়। মূলত, পটকার ওজনের উপরই নির্ভর করে ‘মহামূল্যবান’ তেলিয়া ভোলা মাছের দাম।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago