Digha

Digha: দীঘা থেকে ৪০০ কিমি দূরে রেমাল! একাধিক ট্রেন বাতিল করল খড়্গপুর ডিভিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ মে: এই মুহূর্তে (রবিবার, বেলা ১২টা) দীঘা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। যার নামকরণ করেছে ওমান। ‘রেমাল’ মানে ‘বালি’। আর সেই রেমাল বা বালি-ঝড়’ই দ্রুত গতিতে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশ উপকূলের দিকে। আজ (রবিবার) মধ্যরাতে ১৩৫ কিমি গতিবেগে এর ল্যান্ডফল হতে পারে সাগরদ্বীপ ও খেপুপাড়ার (বাংলাদেশ উপকূল) মাঝে। পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি প্রভৃতি এলাকায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। চলছে মাইকিং। সকাল থেকে ঝড়ো হাওয়া আর বৃষ্টিও শুরু হয়েছে দীঘা সহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরেও। সকালের দিকে হয়েছে দু’এক পশলা বৃষ্টিও।

উত্তাল হচ্ছে সমুদ্র:

এর মধ্যেই, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) তরফে দীঘা গামী একাধিক ট্রেন বাতিল করা হল আজ (২৬ মে) ও আগামীকাল (২৭ মে)- এর জন্য। আজ, রবিবার (২৬ মে), হাওড়া-দীঘা-হাওড়া কান্ডারী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়াও, রবিবার একটি পাঁশকুড়া-দীঘা মেমু ট্রেন (08137) এবং একটি পাঁশকুড়া-দীঘা এমু ট্রেন (08139) বাতিল করা হয়েছে। সোমবার (২৭ মে) দীঘা-পাঁশকুড়া ওই দুটি মেমু (08138) ও এমু ট্রেন (08136) বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ঘূর্নিঝড়ের রেমালের কারণে খড়্গপুর ডিভিশনের মোট ৩ জোড়া ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং ১ জোড়া ট্রেনের (পুরী-দীঘা সাপ্তাহিক সুপার ফাস্ট এক্সপ্রেস) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago