Cyclone

Cyclone Asani: মঙ্গলেই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বছরের প্রথম ঘূর্ণিঝড়! দুই মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে টানা চারদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৭ মে: মার্চে ‘অশনি’ (Asani) আসবে আসবে করেও আসেনি! শুধুই নিম্নচাপের বৃষ্টি হয়েছে সেই সময়। তবে, এবার সত্যি সত্যিই অশনি-সংকেত জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জানিয়ে দেওয়া হয়েছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone ????) ‘অশনি’ (Asani)। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে, শনিবার (৭ মে) সন্ধ্যায় গভীর নিম্নচাপ এবং রবিবার (৮ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এরপর এটি আরও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে, আগামী ১০ মে, মঙ্গলবার নাগাদ, উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত হবার প্রবল সম্ভাবনা আছে। আর, এর প্রভাবেই, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (প্রতীক ছবি) :

শুক্রবার (৬ মে) সন্ধ্যায়, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সর্তকতা জারি করে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১৩ মে, অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার অবধি দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি’র সম্ভবনা আছে।‌ হালকা, মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টিপাত হতে পারে এই চারদিনের মধ্যে। এজন্য, ইতিমধ্যে মৎস্যজীবীদের সর্তক করে দেওয়া হয়েছে। দীঘা সহ সমগ্র পশ্চিমবঙ্গ উপকূল বরাবর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, ঝড়-বজ্রপাতের পূর্বাভাস থাকায়, দুর্বল কাঠামোর বাড়ি কিংবা ফাঁকা জায়গাতে থাকার ওপর সর্তকতা জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ মাসের (২০২২) মাঝামাঝি ঘূর্ণিঝড় ‘অশনি’ আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে অনুমান করা হলেও, শেষ পর্যন্ত তা আসেনি! কিন্তু, জাওয়াদ পরবর্তী বছরের (২০২২) প্রথম ঘূর্ণিঝড় যে এবার আসতে চলেছে, তা আবহাওয়া দপ্তরের তরফে একপ্রকার নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের এই ‘অশনি’ (Asani) নামকরণ করেছে শ্রীলঙ্কা (Srilanka)। প্রসঙ্গত, উপকূলীয় যে দেশগুলি ঘূর্ণিঝড়ের এই নামকরণ করে, সেগুলি হল, বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমর, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। অপরদিকে, ‘ইয়শ’ পরবর্তী ঘূর্ণিঝড়গুলি হল- গুলাব, সাহিন, জাওয়াদ, অশনি, সীতরাং, মানদৌস, মোচা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago