Cyclone

Cyclone Sitrang: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, জারি হল হাই এলার্ট! দুই মেদিনীপুর ও চব্বিশ পরগণায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দীপাবলি জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২২ অক্টোবর: আমফান, ইয়াসের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)। শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা শনিবার (২২ অক্টোবর) দুপুরের আপডেট অনুযায়ী, পোর্ট ব্লেয়ার থেকে ১১০ কিমি উত্তর-উত্তর পশ্চিমে, সাগরদ্বীপ থেকে ৯৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং বরিশাল (বাংলাদেশ) থেকে ১০১০ কিমি দক্ষিণে অবস্থান করছে। আগামীকাল অর্থাৎ (২৩ অক্টোবর) রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর – উত্তর পূর্বে বাঁক নিয়ে সোমবার (২৪ অক্টোবর) সকালে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে! মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। সুন্দরবন, দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। আজ, শনিবার, রাতের মধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, দুই চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুরে সোমবার ঝড়ো হওয়ার হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে এবং মঙ্গলবার দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি-তে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা :

অন্যদিকে, সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ অক্টোবর) দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই চব্বিশ পরগণায় কমলা (Orange Alert) ও দুই মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। ২৫ অক্টোবর, দুই ২৪ পরগণা ছাড়াও নদীয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস এবং দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি-তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উল্লেখ্য যে, ২৪ অক্টোবর দুই চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ৬৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৫ অক্টোবর দুই ২৪ পরগণায় সর্বোচ্চ ৮০-১০০ কিমি বেগে এবং পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ৬০-৬৫ কিমি বেগে ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি-তে ৪০-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে কালি পুজো বা দীপাবলি উৎসব জুড়েই ঝড়-বৃষ্টির ব্যাপক তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে! ইতিমধ্যে, জেলায় জেলায় সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্ন থেকে। বিশেষত, দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে ‘হাই এলার্ট’! সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ থাকবে এই ক’দিন। বিপর্যয় মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। প্রসঙ্গত, নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে এগোবে ঘূর্ণিঝড় রূপে। প্রথমে ওড়িশা, তারপর পশ্চিমবঙ্গের উপকূল স্পর্শ করে ঘূর্ণিঝড় যাবে বাংলাদেশের দিকে। ২৫ অক্টোবর সকালে বাংলাদেশ উপকূল পেরোবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান।

আবহাওয়া দপ্তরের সতর্কতা:

বৃষ্টির সতর্কতা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago