Criminal Activities

Pickpocket: একের পর এক পকেট সাফাই! পশ্চিম মেদিনীপুরের ভিড়ে ঠাসা মেলা থেকে পাকড়াও কুখ্যাত ‘লেডি গ্যাং’ এর ৭ মহিলা পকেটমার

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: নারীর জয়জয়কার সর্বত্র! তা যেমন গর্বের হয়, কখনও কখনও আবার তা লজ্জাও ডেকে আনে। জ্বলন্ত প্রমাণ, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপ্রসিদ্ধ গেঁড়িবুড়ির মেলা। একের পর এক পকেট সাফাই করতে গিয়ে সাদা পোশাক পরিহিত পুলিশের জালে ৭ মহিলা পকেটমার। শনিবার সন্ধ্যায় এই পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা কুখ্যাত ‘লেডি গ্যাং’ এর এই সাত মহিলাকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ। রবিবার তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছিল। তবে, আজ সোমবার, পুনরায় শুনানির পর নির্দেশ দেবেন বিচারক। দাসপুর থানার পুলিশ এই মহিলা পকেটমার-দের নিজেদের হেফাজতে নিয়ে আরও বড়ো চক্রের সন্ধান চালাতে চাইছে বলেই সূত্রের খবর।

মেলায় উত্তেজনা:

প্রসঙ্গত, বছরে একবার দাসপুর থানার বলিহারপুর ও পুরুসত্যমপুর এলাকায় বিশ্বকর্মা পুজোর দিন গেঁড়িবুড়ির মন্দির চত্বরে গেঁড়িবুড়ি পুজোকে কেন্দ্র করে মেলা বসে। কোভিডে গত দু’বছর সেভাবে মেলা বসেনি। এবছর, মেলা জনজোয়ারে পরিণত হয়। শনিবার রাতে মেলায় ভিড়ের সুযোগেই একের পর এক পকেটমারির ঘটনা ঘটতে থাকে। চোখের পলকে একাধিক জনের টাকার ব্যাগ, মোবাইল উধাও হতে থাকে। খবর যায় দাসপুর থানায়। এরপরই, সাদা পোশাকে বা সিভিল ড্রেসে আসরে নামে পুলিশ। এক মহিলাকে হাতেনাতে পাকড়াও করা হয় পকেটমারি করার সময়। তারপরই ধরা পড়ে কুখ্যাত এই ‘লেডি গ্যাং’ এর আরো ৬ মহিলা পকেটমার। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৭ মহিলাই পূর্ব মেদিনীপুর এর ময়না এলাকার বাসিন্দা। বিভিন্ন এলাকায় মেলা বা জমায়েত হলে, ভিড়ে ঢুকে মানি পার্স, মোবাইল ছিনতাই করা এদের পেশা! অন্তত ১৫-২০ জনের এই গ্যাং সক্রিয় বলে পুলিশ জানতে পেরেছে। এঁদের সঙ্গে পুরুষ পকেটমার’রাও যুক্ত বলে প্রাথমিক অনুমান। এই সাত মহিলা পকেটমার-কে নিজেদের হেফাজতে নিয়ে রহস্য উদ্ধার করতে চাইছে দাসপুর থানার পুলিশ।

গ্রেপ্তার করলো পুলিশ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago