দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই : ফের ডাকাতির ছক বানচাল পশ্চিম মেদিনীপুরে! পরপর ২ দিনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১০ জন ডাকাতকে গ্রেফতার করলো খড়্গপুর টাউন থানার পুলিশ। সোমবার ৬ জনের পর মঙ্গলবার ৪ জন। গতকাল (মঙ্গলবার) রাতেও টাউন থানার অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করল খড়গপুর ট্রাফিক এলাকা থেকে। ৪ জনই খড়্গপুর পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ডাকাতির উদ্দেশ্যে চার যুবক দাঁড়িয়েছিল খড়্গপুর গোলখালী ময়দানে। এদের নাম যথাক্রমে- গণেশ কেডাল, শেখ সানি, শেখ কাওসার ও শেখ আফসার ওরফে গার্জু বাচ্চা । এদের কাছ থেকে ভোজালি, রড শাবল সহ একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্ত ৪ জনকেই বুধবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেফাজত হয়। উল্লেখ্য যে, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…