Covid Protocol

Covid 19: দেশে, রাজ্যে ও জেলায় বাড়ল সংক্রমণ! বাড়ল কোভিড বিধিনিষেধও, ছাড় বড়দিন ও বর্ষবরণে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৬ ডিসেম্বর: স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৪ জন। এরমধ্যে, গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১০২। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৪ হাজার ৭১৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৫৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৯০ জন। এদিকে, গত একদিনে রাজ্যে কমেছে টেস্টের সংখ্যা। মোট ৩৭ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। আগেরদিন অর্থাৎ ১৪ ডিসেম্বর রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৫৫২ জন এবং মৃত্যু হয়েছিল ১০ জনের। এদিকে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বাড়ল কোভিড বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি বলবৎ থাকবে নাইট কারফিউ। তবে, বড়দিন ও ইংরেজি নববর্ষ উৎসবের কারণে ছাড় থাকছে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি অবধি।

রাজ্যের বিজ্ঞপ্তি :

পাশাপাশি, বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই বেশি। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৪৩ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৪৫ জন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। এখনও পর্যন্ত ১৩৫ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৯ জন। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশী। এর মধ্যে, মেদিনীপুর শহরের ৪ জন, খড়্গপুর শহরের ২ জন এবং ঘাটাল, গোয়ালতোড় ও ডেবরার যথাক্রমে ১ জন করে করোনা আক্রান্ত হয়ে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago