Corona Vaccicine

১৮ উর্ধ্বদের জন্য সুখবর! মেদিনীপুরের “স্পন্দন” হাসপাতালে শুরু হল ভ্যাকসিনেশন, বিস্তারিত জেনে নিন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: ১৮ উর্ধ্বদের জন্য সুখবর অবশেষে! সরকারিভাবে বলা হলেও, ভ্যাকসিনের অভাবে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ব্যাপকভাবে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলাতেও মূলত অগ্রাধিকার গোষ্ঠী (Priority Group)’র ১৮-৪৪ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। তবে, খুব স্বল্পসংখ্যক সাধারণ মানুষ (১৮-৪৪) লাইন দিয়ে ভ্যাকসিন পাচ্ছিলেন। গত এক-দু সপ্তাহে সেটাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যেই কিছুটা সুখবর এলো! মেদিনীপুর শহরের নামকরা বেসরকারি হাসপাতাল “স্পন্দন” এ ফের ভ্যাকসিনেশন শুরু হয়েছে গতকাল (বৃহস্পতিবার) থেকে। বৃহস্পতিবার ২১০ জনকে “কোভিশিল্ড” এর প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে।

ভ্যাকসিনের জন্য লাইন :

অবজারভেশন রুম :

প্রসঙ্গত, রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমোদিত বেসরকারি ভ্যাকসিনেশন কেন্দ্র হলো- “স্পন্দন”। প্রথম পর্যায়ে তারা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে সংগ্রহ করে মাসখানেক এই করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চালাতে পেরেছিল। সেটা ছিল ফেব্রুয়ারি-মার্চ মাস। তারপর ভ্যাকসিনের অভাবে তা চালানো সম্ভব হয়নি! এরপর, গতকাল, ১৫ ই জুলাই থেকে পুনরায় তারা এই প্রক্রিয়া শুরু করেছে। তবে, এবার আর জেলা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে নয়, সরাসরি সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনে নিচ্ছেন স্পন্দন কর্তৃপক্ষ। সাধারণ মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮০ টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্পন্দনের অন্যতম ডাইরেক্টর পার্থসারথি মন্ডল। তিনি বললেন, “কো-উইন (Co-Win) অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। তবে, অন-স্পট রেজিস্ট্রেশনও হবে, সেটা স্বল্পসংখ্যায়। আমরা প্রতিদিন ৪০০ জনকে দেওয়ার টার্গেট রেখেছি। তবে, প্রথমদিন অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাত্র ২১০ জনকে দেওয়া হয়েছে। হুড়োহুড়ি করার প্রয়োজন নেই, এই মাসের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন আমরা পেয়েছি। এই মাস শেষ হতে হতে, আশা করছি পরের মাসের জন্য ভ্যাকসিন পেয়ে যাব।” আপাতত, শুধুমাত্র কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনই এসে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।

স্পন্দনের ডাইরেকক্টর পার্থসারথি মন্ডল :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago