Corona Update

টিকাকরণে নয়া রেকর্ড ভারতের! সংক্রমণ কমছে দেশে ও রাজ্যে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২২ জুন: করোনা যুদ্ধে এবার আরও একধাপ এগিয়ে গেল ভারত। আগামী মাস থেকে দৈনিক এক কোটি মানুষের টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র, তার অনেকটাই কাছাকাছি চলে এসেছে ভারত। গত একদিনে ভারতে ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩ জন টিকা পেয়েছেন। একদিনে টিকাকরণের এই সংখ্যাই এখন সর্বোচ্চ। পাশাপাশি দেশজুড়ে কমেছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৬৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ৯১ দিনের মধ্যে এই সংখ্যাই এখন সর্বনিম্ন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। আপাতত করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৫২১। গত একদিনে সুস্থ হয়েছেন ৮১ হাজার ৮৩৯ জন। ইতিমধ্যেই ভারতে ২৮ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ২০১ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। প্রতিদিনই কমছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। যার জেরে ৭৬ দিন পর রাজ্যের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচে নেমে এলো। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭. ৩০ শতাংশ। গত একদিনে ৪৭ হাজার ৭৭১ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago