Corona Update

এই প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু! দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, রাজ্যে কমেছে টেস্ট

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৩ ডিসেম্বর: বিশ্বজুড়ে ক্রমশ আতঙ্কের আবহ তৈরি করছে অদৃশ্য মারণ ভাইরাস করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। ভারতের পাশাপাশি ইতিমধ্যেই বিশ্বের ৩৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই স্ট্রেন। শুধু তাই নয়, সমস্ত উদ্বেগ বাড়িয়ে এবার ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটলো ইংল্যান্ডে। সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে এই খবর সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে, “ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। দুঃখের খবর, তাঁদের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।” স্বভাবতই, এই মৃত্যুর খবর চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদেরও। এদিকে, ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশের করোনা চিত্রে কিছুটা স্বস্তি মিলেছে। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৩৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবারের তুলনায় এই সংখ্যাটা কিছুটা কম। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২০২ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯১ হাজার ৪৫৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা গত ৫৬১ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৩ জন। এখনও পর্যন্ত ১৩৩ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৮ জন। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৩ হাজার ৬০৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৭ জন। গত একদিনে রাজ্যে কমেছে টেস্টের সংখ্যা। মোট ২২ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১১ জন (রবিবার ৬ ও সোমবার ৫)। এমনটাই জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago