দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৬ জুন: দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের আতঙ্কের মাঝেই স্বস্তি দিচ্ছে দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যান। গত একদিনে দেশে আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নিচে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ৬৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৩ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৮৩ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ০১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৪ হাজার ৮১৮ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা হল ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৭ লক্ষ ৪৫ হাজার ৮০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। ইতিমধ্যেই দেশে ৩১ কোটি ১৭ লক্ষ ১ হাজার ৮০০ জন টিকা পেয়েছেন।
এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে মাত্রাতিরিক্ত সংক্রমণের রেশ কাটিয়ে এবার ফের ঘুরে দাঁড়াচ্ছে রাজ্য। প্রায় প্রতিদিনই কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩৫ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৪১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৭৫ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। বর্তমানে করোনার কারণে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজার ২৩১ জন। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৫৭ জনের।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…