Corona Update

দেশে ও রাজ্যে সামান্য কমলো দৈনিক সংক্রমণের হার! কমেছে মৃত্যুর সংখ্যাও, রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ আগস্ট: দেশের করোনা গ্রাফে সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। একটা সময়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের গন্ডীতে নেমে এলেও ফের সেটা বেড়ে গিয়েছে অনেকটাই। তবে, একনাগাড়ে বেড়ে চলা সংক্রমণের পর গত একদিনে দেশে সামান্য কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, কমেছে মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৪৬ হাজার ৭৫৯। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৫০৯। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৪০ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে। ইতিমধ্যেই ৬৩ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন ভারতে।

দেশের করোনা বুলেটিন :

এদিকে, গত একদিনে রাজ্যে কমেছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭০৩। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৬ হাজার ৮৯৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১০৯ জন। গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago