Corona Update

দেশজুড়ে আরও নিম্নমুখী সংক্রমণ, রাজ্যেও সংক্রমণের পাশাপাশি কমল মৃতের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ জুন: দেশজুড়ে ফের নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। পাশাপাশি, কমেছে মৃতের সংখ্যাও। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ১৫০ কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। এখন দেশজুড়ে সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, দেশে আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জন। এখনও পর্যন্ত ভারতে ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যেও ক্রমশ উন্নতি ঘটছে করোনা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮১১ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১০৮ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। গত একদিনে ৭৪ হাজার ৫৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago