দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৮ জুন : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর প্রভাব ফেললেও এবার সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। পাশাপাশি কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা এবং দৈনিক মৃত্যুর হারও। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। বৃহস্পতিবারের চেয়ে এই সংখ্যাটা প্রায় ৫ হাজার কম। পাশাপাশি, গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ৩৩০। আপাতত দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬। পরিসংখ্যান অনুযায়ী, অ্যাকটিভ রোগীর সংখ্যার বিচারে গত ৭৩ দিনে এটাই সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এখনও পর্যন্ত দেশের ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনের টিকাকরণ হয়েছে।
এদিকে, রাজ্যেও ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৮ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৩৩ জন। গত একদিনে ৫৫ হাজার ৬৭১ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…