Corona Update

দেশে দৈনিক সংক্রমণ মাত্র ১ লক্ষের কাছাকাছি! রাজ্যেও কমছে আক্রান্তের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ জুন: টানা দু’মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে কমল দেশে। পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৭ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩৮০। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। আপাততো, অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। ইতিমধ্যেই ভারতে ২৩ কোটি ১৩ লক্ষ ২২ হাজার ৪১৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের করোনা চিত্র :

এদিকে রাজ্যে, পরপর ২ দিন ৭ হাজারের ঘরেই থাকল কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৮২ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১১৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ১৪৬ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ৪৪ হাজার ৪৪১ জন। সুস্থতার হার ৯৫.৭৩%। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭২ হাজার ৬৭২ জনের নমুনা যাচাই করা হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago