Corona Update

Corona: সংক্রমিত একাধিক অধ্যাপক, সবং কলেজের দুই বিভাগে বন্ধ অফলাইন ক্লাস!পশ্চিম মেদিনীপুরে গত ২ দিনে আক্রান্ত ১৩ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: কলেজ খোলার পরই, পরপর ৩ জন অধ্যাপক করোনা সংক্রমিত! উপসর্গ আছে আরও ২ জনের। তাই, আপাতত অফলাইনে ক্লাস বন্ধ রাখা হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের দু’টি বিভাগে। কলেজের অধ্যক্ষ ড. তপন কুমার দত্ত শুক্রবার জানিয়েছেন, “কলেজ খোলার পরই সংস্কৃত কলেজের এক অধ্যাপক করোনা সংক্রমিত হন। দিন পাঁচেক আগে সংস্কৃত ও রসায়ন বিভাগের দুই শিক্ষকের উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের করোনা পরীক্ষা করতে বলা হয়। দু’জনের রিপোর্টই পজিটিভ আসে। তারপরই ওই দুই বিভাগের ক্লাস বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই দুই বিভাগের আরও ২ জনের উপসর্গ দেখা দিয়েছে বলে জানতে পেরেছি।” তিনি আরও জানিয়েছেন, আগামী রবিবার পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অধ্যক্ষ জানিয়েছেন, “অফলাইনে ক্লাস বন্ধ থাকলেও, অনলাইনে ক্লাস চলছে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে দ্রুত পরবর্তী সিদ্ধান্তও নেওয়া হবে।” জানা গেছে, ওই অধ্যাপকদের মধ্যে দু’জন খড়্গপুর শহরের বাসিন্দা এবং একজন মেদিনীপুর শহরের বাসিন্দা।‌‌

সবং কলেজের ফাইল ছবি (প্রতীকী) :

এদিকে, জেলাতেও এই মুহূর্তে যেটুকু করোনা সংক্রমণ, তা মূলত জেলা শহর মেদিনীপুর ও রেলশহর খড়্গপুরেই। কাজেই ওই অধ্যাপকরা কলেজে গিয়ে সংক্রমিত হয়েছেন, নাকি মেদিনীপুর-খড়্গপুর থেকেই সংক্রমণ নিয়ে গেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে! তবে, সবং কলেজে নিয়মিত স্যানিটাইজেশনের কাজ চলছে বলে জানিয়েছেন অধ্যক্ষ তপন কুমার দত্ত। এদিকে, গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন (বুধবার ৪ জন ও বৃহস্পতিবার ৯ জন)। এর মধ্যে, ৭ জনই মেদিনীপুর শহরের, ৪ জন খড়্গপুরের এবং ২ জন শালবনীর (১ জন কোবরা ক্যাম্পের জওয়ান সহ)।

অধ্যক্ষ ড. তপন কুমার দত্ত :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago