দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ জুলাই: দেশে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়িয়ে ফের অনেকটাই বাড়লো দৈনিক মৃতের সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৪৪ হাজার ১১১ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৯৫৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭৩৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। আপাততো, সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকালে দেশে ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যেই দেশে ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৩০৬ জন টিকা পেয়েছেন।
পাশাপাশি, গত একদিনে রাজ্যে কমলো দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। আপাতত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪ হাজার ৯৭ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২৮০ জন। রাজ্যের বুলেটিন অনুযায়ী, সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা। দুটি জেলাতেই ১৪২ জন করে আক্রান্ত হয়েছেন। যদিও, জেলা স্বাস্থ্য দপ্তরের রবিবার সকালের রিপোর্টে পশ্চিম মেদিনীপুর জেলায় গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন, ১২৮ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…