Corona Update

একলাফে অনেকটা বেড়ে রাজ্যে করোনা আক্রান্ত ৮৬৭! শুধু কলকাতাতেই ২৪৪, ২ টি শিশু সহ পশ্চিম মেদিনীপুরে ১৮

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ অক্টোবর: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে একধাক্কায় অনেকটাই বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭২৬ । গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩। সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় ২৪৪ জন আক্রান্ত হয়েছেন সেখানে। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৯৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৯১ জন। গত একদিনে মোট ৩৫ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ জন। এর মধ্যে, খড়্গপুর শহরের ৬ জন (রেল ২), গ্রামীণে ২ জন এবং মেদিনীপুর শহরে ৬ জন। অন্যদিকে, ঘাটাল মহকুমায় ২ জন, ডেবরায় ১ জন এবং গোয়ালতোড়ে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমিত ১৮ জনের তালিকায় ২ টি শিশু (৪ ও ৫ বছরের)ও আছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী।

রাজ্যের করোনা বুলেটিন :

অন্যদিকে, গত একদিনে দেশজুড়ে করোনার সংক্রমন সামান্য বাড়লেও কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। আপাতত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা হল ১ লক্ষ ৭৮ হাজার ৯৮। গতদিনের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬২৩ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১৯৭ জনের। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৪৬ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ৯৯ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ২৮৩ জন।

দেশের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago