Corona Update

করোনা পরিসংখ্যানে বৈচিত্র্য! দেশে সংক্রমণ বাড়লেও সর্বনিম্ন সক্রিয় আক্রান্ত, রাজ্যে আক্রান্ত ৬৮৩, গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে ২৭

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৩ সেপ্টেম্বর: দেশের করোনা পরিসংখ্যানে এবার অদ্ভুত বৈচিত্র্য! বেশ কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের নীচে থাকলেও গত একদিনে সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে তিরিশ হাজারের গন্ডী। তবে, সংক্রমণ বাড়লেও দেশের অ্যাকটিভ কেসের সংখ্যায় থাকছে বড়সড় চমক! আপাতত, দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪। যা গত ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন! একই দিনে ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যার পাশাপাশি সর্বনিম্ন অ্যাকটিভ কেসের সংখ্যার নজির অত্যন্ত বিরল। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯২৩ জন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৮২ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৩ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার ৪৯ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৭১ লক্ষ ৩৮ হাজার ২০৫ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯১। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৩ হাজার ৩৯৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৮৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭২৪ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৩৭ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ৪৮ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৭ জন। বুধবার সকালের রিপোর্ট অনুযায়ী ১৯ এবং বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুযায়ী ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago