Corona Update

১৪৭ দিন পর দেশে দৈনিক আক্রান্ত ২৯ হাজারের নীচে! রাজ্যে ও জেলায় ক্রমশ কমছে সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১০ আগস্ট: দেশের করোনা গ্রাফে এবার বড়সড় স্বস্তি! ১৪৭ দিন পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এলো ২৯ হাজারের নীচে। তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝে এই পরিসংখ্যানের সুবাদে নতুন আশা দেখছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ২৮ হাজার ২০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৩৫ হাজার ৪৯৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৭৩ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৪৪৭। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮। এখনও পর্যন্ত দেশে ৫২ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৭১০ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

দেশের করোনা পরিস্থিতি :

এদিকে, গত একদিনে রাজ্যেও কমেছে সংক্রমণের হার! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬৭৫। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১১ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭১৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩১২ জন। গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১১ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago