দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ সেপ্টেম্বর: গত একদিনে দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ফের বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে, সাম্প্রতিক করোনা পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে কেরালাতেই মাত্রাতিরিক্ত ভাবে ঘটছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের। অর্থাৎ দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৭৫ শতাংশেরও বেশি সংক্রমণ ঘটেছে কেরালায়। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৪৭ হাজার ৯২। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৩৬৬ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৯১ জন। দেশে বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮। গতদিনের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১০ হাজার বেশি। ইতিমধ্যেই দেশে ৬৭ কোটি ৯ লক্ষ ৫৯ হাজার ৯৬৮ জন টিকা পেয়েছেন।
এদিকে, গত একদিনে রাজ্যেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৬৭৯। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৩ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১২। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৪ জন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…