Corona Update

Covid Update: দেশে করোনাগ্রাফ নিম্নমুখী হলেও ওমিক্রন আক্রান্ত ১৫৩! রাজ্যে কমেছে টেস্টের সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ ডিসেম্বর:দেশজুড়ে ক্রমশ বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! রবিবারের পর ফের পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে মোট ১৫৩ জনের শরীরে মিলেছে করোনার নতুন এই স্ট্রেন। মহারাষ্ট্র এবং গুজরাটে নতুন করে ১০ জন সংক্রমিত হয়েছেন ওমিক্রনে। যদিও, ওমিক্রনের দাপট বাড়লেও দেশে ক্রমশ নিম্নমুখী করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, কমেছে মৃতের সংখ্যাও। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৫৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটা ছিল ৭ হাজার ৮১। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৩২ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ২৬৪। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮২ হাজার ২৬৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ৫৭২ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে, গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত ১৩৭ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যে টেস্টের সংখ্যা কমে যাওয়ায় নিম্নমুখী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৪ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৫৬৫। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৬২। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। রবিবার এই সংখ্যাটা ছিল ৯। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৬ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৭ হাজার ৪৯০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪২২ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৭৪ জন। গত একদিনে মোট ২২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৬ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

15 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

3 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago