Containment Zone

বৃহস্পতিবার থেকে মেদিনীপুর ও খড়্গপুরের কিছু এলাকা ‘গণ্ডীবদ্ধ’! গত চব্বিশ ঘণ্টায় জেলায় ২০ জন করোনা আক্রান্ত, রাজ্যে ৭৮৮

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: করোনা’র প্রকোপ সামান্য কমলেও, ‘সংক্রমণ’ এখনও রুখে দেওয়া যায়নি পুরোপুরি! বিশেষত বিভিন্ন শহর এলাকাগুলিতে করোনা সংক্রমণের হার বেশ ভালোই। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে এখন সিংহভাগ করোনা সংক্রমিত জেলা শহর মেদিনীপুর ও রেলশহর খড়্গপুরের বাসিন্দা। গত চব্বিশ ঘণ্টায় জেলায় ২০ জন‌ করোনা আক্রান্তের মধ্যে ১৩ জনই খড়্গপুরের। এর মধ্যে, রেল সূত্রে ৮ জন, খড়্গপুর শহরের ৩ জন এবং গ্রামীণ এলাকার ২ জন। ৩ জন মেদিনীপুর শহরের (শরৎপল্লী, অরবিন্দ নগর, মেডিক্যাল কলেজ)। গড়বেতা ৩ নং ব্লকের সাতবাঁকুড়া’র দুর্লভগঞ্জের ২ জন এবং ঘাটাল মহকুমার ২ জন। এদিকে, মঙ্গলবার সন্ধ্যাতেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে নতুন করে মেদিনীপুর ও খড়্গপুরের চারটি এলাকা “মাইক্রো কনটেনমেন্ট” জোন করার নির্দেশ জারি করেছে। আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে ১৫ নভেম্বর (সোমবার) পর্যন্ত এই এলাকাগুলি মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জারি মাইক্রো কনটেনমেন্ট জোনের :

রাজ্যের করোনা বুলেটিন :

জেলাশাসক ডঃ রশ্মি কমলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই চারটি এলাকা’র মধ্যে ৩ টি মেদিনীপুর শহরের ও ১ খড়্গপুর শহরের। মেদিনীপুর শহরের ৩ টি এলাকা হল যথাক্রমে- ১. শরৎপল্লীর শরৎপল্লী মাঠ ও জল ট্যাঙ্ক কেন্দ্রিক এলাকা। ২. ধর্মা সংলগ্ন সারদাপল্লীর লালদীঘি কেন্দ্রিক এলাকা। ৩. তাঁতিগেড়িয়ার তাঁতিগেড়িয়া চক, টাউন কলোনী, বিড়লা মাঠ কেন্দ্রিক এলাকা এবং ৪. খড়্গপুর শহরের সাউথ সাইড থার্ড এভিনিউ কেন্দ্রিক কিছু এলাকা। ১১-১৫ নভেম্বর অবধি এই এলাকাগুলিতে জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয় ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে। জেলা পুলিশ প্রশাসনের তরফে প্রয়োজনীয় সাহায্য করা হবে বাসিন্দাদের। এমনটাই জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৮ জন (সুস্থ ৭৫৯)। মৃত্যু হয়েছে ১২ জনের। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা কিছুটা বাড়ানো হয়েছে। ৩৭,২৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত চব্বিশ ঘণ্টায়।

প্রতীকী ছবি (মেদিনীপুর শহর) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago