Containment Zone

পশ্চিম মেদিনীপুরেও ফের ‘মাইক্রো কনটেনমেন্ট’ জোন! সংক্রমণের আধিক্য মেদিনীপুর-খড়্গপুরে, ১২ টি জায়গা গন্ডীবদ্ধ আগামীকাল থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। পুজোর পর সংক্রমণ বাড়ার কারণেই রাজ্যজুড়ে ফের মাইক্রো কনটেইনমেন্ট জোন বা স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা তৈরি করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে আগামীকাল থেকে ১২ টি মাইক্রো কনটেনমেন্ট করা হচ্ছে। খড়্গপুরে ৯ টি ও মেদিনীপুরে ৩ টি। উল্লেখ্য যে, জেলার মধ্যে এই দু’টি জায়গাতেই, বিশেষত দুই শহরে সংক্রমণের আধিক্য দেখা গেছে। জেলার মোট সংক্রমণের ৮০ থেকে ৯০ শতাংশ এই মেদিনীপুর ও খড়্গপুরের। তাই, জেলা প্রশাসনের তরফে ফের মেদিনীপুর ও খড়্গপুরের মোট ১২ টি জায়গা আগামীকাল (২৭ অক্টোবর) থেকে পরবর্তী ৭ দিন অর্থাৎ ২ নভেম্বর পর্যন্ত গন্ডীবদ্ধ করা হচ্ছে। মেদিনীপুর শহরের রবীন্দ্র নগর, বিধান নগর ও বার্জটাউনের নির্দিষ্ট কিছু এলাকায় এই তালিকায় আছে। অপরদিকে, খড়্গপুর শহরের কৌশল্যা, ইন্দা নিমপুরা, প্রেমবাজার, সুভাষপল্লী, ঝাপেটাপুর, সাউথ সাইড, আইআইটি ফ্লাইওভার সংলগ্ন কয়েকটি এলাকা আছে।

গন্ডীবদ্ধ ১২ টি এলাকা :

মঙ্গলবার জেলাশাসক ড. রশ্মি কমলের জারি করা নির্দেশিকা অনুযায়ী, জেলার এই ১২ টি জায়গায় আগামী ৭ দিন বন্ধ থাকবে দোকানপাট, বাজার, অফিস-আদালত ও যানবাহন চলাচল। তবে, অনুমতি সাপেক্ষে জরুরী পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি যথারীতি চালু থাকবে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় ২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, ৯ জন খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকার। এর মধ্যে, রেল ও আইআইটি সূত্রে ৪ জন। চাঙ্গুয়াল (গ্রামীণ) এলাকার ৩ জন ও শহরের ২ জন। মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন। এর মধ্যে, পাটনা বাজারে ২ জন, রবীন্দ্র নগরে ২ জন এবং নেতাজিনগর, বিধাননগর, বাড়মানিকপুর ও মেডিক্যাল কলেজে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী (কোঁড়েদানা), ডেবরা (বড়গড়), নারায়ণগড়, ঘাটাল ও দাসপুরে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

ফাইল ছবি (নিজস্ব ছবি, তবে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, এই এলাকা গন্ডীবদ্ধ নয়) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago