Communication

National Highway: ৬০ নং জাতীয় সড়ক সম্প্রসারণের DPR তৈরির কাজ চলছে! নতুন বাইপাসের জন্য বরাদ্দ ৪১১ কোটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: খড়্গপুরের চৌরঙ্গী থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম (প্রায় ৪০০ কিঃমিঃ) পর্যন্ত ৬০ নং জাতীয় সড়ক (অধুনা ১৪ নং জাতীয় সড়ক) হবে ফোর লেনের। বছর দুয়েক আগেই কেন্দ্রীয় সরকারের তরফে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত ডিপিআর (Details Project Report) তৈরির কাজ চলছে বলে জানানো হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। বর্তমানে দুই লেনের ৬০ নং জাতীয় সড়ক (অধুনা ১৪ নং জাতীয় সড়ক) চার লেনের তৈরি হবে, তাই এই জাতীয় সড়কের উপর থাকা মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র সেতু) এবং ধাদিকা ব্রিজ (গড়বেতা)- এর সমান্তরাল দুটি ব্রিজও তৈরি করা হবে। চলতি বছরেই এই দু’টি ব্রিজ তৈরির ডিপিআর (DPR) জমা পড়ে যাবে এবং চলতি বছরের শেষের দিকে কাজও শুরু হয়ে যাবে বলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে শনিবার। অন্যদিকে, ৬০ নং জাতীয় সড়কের উপর রানীগঞ্জ বাইপাসের জন্য ৪১১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ফোর লেনের এই বাইপাস তৈরির কাজ দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

60 নং জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হবে শীঘ্রই (ছবি- প্রতীকী):

অপরদিকে, খড়্গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত এই ৬০ নং জাতীয় সড়কের সম্প্রসারণ বা ফোর লেনের হাইওয়ে তৈরির ডিপিআর তৈরির কাজও শুরু হয়েছে বলে শনিবার দুপুরে আমাদের জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের শীর্ষ স্থানীয় এক আধিকারিক। তিনি এও জানিয়েছেন, ৬০ নং জাতীয় সড়কের উপর গড়বেতার কাছে শিলাবতী নদীর উপর ধাদিকা ব্রিজ এবং কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুর সমান্তরাল দুটি ব্রিজ তৈরির কাজও চলতি বছরে শুরু হয়ে যাবে। ডিপিআর জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই, এর ফলে মেদিনীপুর, শালবনী, গড়বেতা থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম সহ জঙ্গলমহলের একটি বিস্তীর্ণ অংশের বাসিন্দারা উপকৃত হবেন বলে ওয়াকিবহাল মহলের মত। এছাড়াও, সুপ্রাচীন (১৯৭২ সালে নির্মিত) বীরেন্দ্র সেতু সংস্কারের কাজ আগামী ২-৩ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও ওই আধিকারিক জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago