বাসের আনুষ্ঠানিক সূচনা:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: মেদিনীপুর শহর থেকে সরাসরি বাসে কল্যাণী AIIMS (All India Institute of Medical Sciences)। শুক্রবার বাস যোগাযোগের সূচনা করলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর শহর থেকে ভায়া কোলাঘাট, বাগনান, কোণা এক্সপ্রেসওয়ে, দক্ষিণেশ্বর, ডানলপ, বারাসত, জাগুলি মোড় হয়ে কল্যাণী পৌঁছবে এই বাস।
বেসরকারি উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে চলবে এই বাস। প্রতিদিন ভোর ৫টা ৫০ মিনিটে মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাডবে। আপরদিকে, দুপুর ২টোয় ফের কল্যাণী থেকে এই বাস ছেড়ে আসবে। শুক্রবার এই বাসের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক জুন মালিয়া, পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। বিধায়ক বলেন, “এই প্রথম মেদিনীপুর শহর থেকে সরাসরি কল্যাণী পর্যন্ত বাস যোগাযোগের সূচনা হল। উপকৃত হবেন শহর তথা জেলাবাসী!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…