Calcutta High Court

Calcutta High Court: “এরপর কেউ যদি বলে হাইকোর্ট ঘেরাও করা হবে?” অভিষেকের ডাকা ‘বাড়ি ঘেরাও কর্মসূচি’-তে স্থগিতাদেশ হাইকোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জুলাই: “অনেকে মিলে একজোট হয়ে বাড়ি ঘেরাওয়ের কথা বলছে। প্রকাশ্যে তা ঘোষণা করা হচ্ছে। অথচ, সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? তাদের কোনও ভূমিকা নেই? দু’দিন পরে কেউ যদি বলে হাইকোর্ট ঘেরাও হবে, তা হলেও কি কোনও ব্যবস্থা গ্রহণ করবে না পুলিশ বা প্রশাসন? কিংবা, যদি কেউ বলে কোথাও বোমা রাখা হবে!” সোমবার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম ঠিক এমন প্রশ্নই ছুঁড়ে দেন রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে। কোনও সদুত্তর দিতে পারেননি তিনি! এরপরই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দশ দিন পর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে। তার আগে, সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে, আগামী ৫ অগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির যে ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা যে আপাতত হচ্ছে না; তা বলাই বাহুল্য!

স্থগিতাদেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ:

প্রসঙ্গত উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বিদেশে। তবে, তাঁর ডাকা এই কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। অভিষেক এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘কেউ যদি বলেন, কাল হাইকোর্ট ঘেরাও করা হবে, তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখার কথা বলে, তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না?’’

সোমবারের শুনানিতে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম বলেন, ‘‘সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না।’’ তাঁরা কী করে কিছু মানুষকে একজোট হয়ে বাড়ি ঘেরাও করতে বলেন, তা নিয়ে এজলাসে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। এই বিষয়ে, ২১ জুলাইয়ের সমাবেশের প্রসঙ্গ টেনে এনেও প্রধান বিচারপতি বলেন, রাজ্যের শাসকদল তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশের জন্যও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “সে দিন আদালতের কাজ মাঝ পথে বন্ধ করতে হয়েছিল, ওই সমাবশের জন্য বহু আইনজীবী, বিচারপতি আদালতে পৌঁছতে পারেনি। যাঁরা আদালতে এসেছিলেন, তাঁদের বাড়ি ফিরতে অসুবিধা হয়েছিল।” এরপরই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিত ৫ অগস্টের কর্মসূচিতে স্থগিতাদেশ দেয় আদালত। সোমবার আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি আদালতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আদালত এই অগণতান্ত্রিক কর্মসূচিকে কড়া হাতে দমন করেছেন। আগামী দিনেও সংবিধান বিরোধী যে কোনও কাজের বিরুদ্ধে আমি আদালতে যাব। আর আশা করব আদালতের এই নির্দেশের পর পিসি-ভাইপো এই ধরনের অসংসদীয় কাজ থেকে বিরত থাকবেন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিতে স্থগিতাদেশ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago