Blood Donation

Paschim Medinipur: শুরু হয়েছিল ৩৫ জন দিয়ে; রক্তদান শিবিরের ১৭তম বর্ষে ৪০০ জন রক্ত দিলেন পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রামভদ্রপুর আদর্শ মুক্তাঙ্গন ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৭তম রক্তদান শিবির এবার কার্যত রক্তদান উৎসবে পরিণত হলো। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও কোঠারি মেডিক্যাল কলেজের সহযোগিতায় আয়োজিত শুক্রবারের এই শিবিরে ৪০০ জন রক্তদান করলেন। প্রসঙ্গত, রামভদ্রপুর আদর্শ মুক্তাঙ্গন ক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই রক্তদান শিবিরে প্রথম বছর মাত্র ৩৫ জন রক্তদান করেছিলেন। আর এখন সেই শিবিরই যেন জনসাধারণের উৎসবে পরিণত হয়েছে!

শিবিরে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ:

গত বছর ৩৮২ জন রক্ত দিয়েছিলেন। সেই সংখ্যাও এবার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বিকাশ রঞ্জন ভুঁইয়া, তপন হাজরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, “এটি শুধুমাত্র একটি রক্তদান শিবির নয়, বরং এটি এখন রক্তদান মেলায় পরিণত হয়েছে। মানুষ এখানে এসে শুধুমাত্র রক্ত দেয় না, তারা একটি বৃহত্তর মানবিক দায়িত্ব পালন করে যায়।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago