Birbhum

Arpita Partha: মাটির নীচে টাকা? বাগানে দু’রকমের মাটি দেখেই সন্দেহ ইডি’র, খোঁড়াখুঁড়ি শুরু হল ‘অপা’তে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ৩ আগস্ট: অপা কাণ্ডে নতুন মোড়। পার্থ চট্টোপাধ্যায়ের এই বাংলোর মাটির নিচে থাকতে পারে টাকা বা অন্যকিছু! বাগানে দু’রকমের মাটি দেখে সন্দেহ হয়েছে ইন্ডিয়া আধিকারিকদের। শক্ত মাটি এবং নরম মাটি। তারপরই, বীরভূমের বোলপুরে অবস্থিত পার্থ-অর্পিতার শখের এই ‘অপা’তে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করলেন আধিকারিকরা। জানা গেছে, বুধবার সকাল ৯-১০ টা থেকেই বোলপুরে পার্থ-অপিতার বাড়ি ‘অপা’তে তল্লাশি চালাচ্ছে ইডি। ইতিমধ্যে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছে ইডি-র টিম। এটি পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি ছিল বলে ইডি সূত্রে খবর। সেই সম্পত্তির নথিও এসেছে ইডি’র হাতে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকেই নথি পাওয়া গেছে বলে জানা গেছে।

বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা:

সূত্রের খবর অনুযায়ী, বাগানে দু’রকমের মাটি পেয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। তাহলে কি টাকা লুকিয়ে রাখা হয়েছে? ঠিক এই ধরনের প্রশ্ন উঠছে। ইডি সূত্রে খবর, ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের নিয়ে এসেছেন ইডি কর্তারা। মোতায়েন রয়েছেন প্রচুর সিআরপিএফ জওয়ান। মজুত করা রয়েছে শাবল ও খোঁড়াখুঁড়ির সামগ্রী। প্রায় দশ কাঠা জমির উপর যেহেতু বাড়িটি অবস্থিত, সেই কারণে বিস্তীর্ণ এলাকা খনন করা হবে কিনা উঠছে সেই প্রশ্ন! এর আগে, বাড়ির ভিতরে ইডি কর্তারা পৌঁছে বেশ কিছু কাগজপত্রের সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে। দু’টি ঘরের মধ্যে বেশ কয়েকটি ওয়াড্রব রয়েছে। তার থেকে নথি উদ্ধার হয়েছে। তারপরই, গোয়েন্দারা যখন বাগানে এসেছিলেন, তখন তাঁরা লক্ষ করেন বাগানে রয়েছে দু’ধরনের মাটি। একটা নরম মাটি। অপরদিকে শক্ত মাটি। প্রশ্ন উঠেছে এত কড়া রোদে বাগানের মধ্যে নরম মাটি কীভাবে এল? তাহলে কি কোনও কিছু পুঁতে রেখে তা চাপা দেওয়ার চেষ্টা চলছে? তাই, খোঁড়াখুঁড়ির সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা।

যত কাণ্ড অপাতে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago