Bankura

জঙ্গলমহলেও রমরমিয়ে চলছে কাফ সিরাপের অবৈধ কারবার! ১০ লক্ষ টাকার ফেনসিডিল বাজেয়াপ্ত করল বাঁকুড়া পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ৮ আগস্ট: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে ক্রমেই জাল বিস্তার করছে কাফ সিরাপের অবৈধ কারবারীরা। বিভিন্ন সময়েই এই বিষয়ে অভিযোগ আসে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, বাঁকুড়া জেলা পুলিশ আনুমানিক দশ লক্ষ টাকার কোডেইন ফসফেট যুক্ত “ফেনসিডিল” ( কাশির সিরাপ) বাজেয়াপ্ত করলো। কোতুলপুর থানার জয়রামবাটি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কোতুলপুর থানার পুলিশ। ওই কাফ সিরাপ মাদক বা নেশা করার দ্রব্য কিংবা নিষিদ্ধ ড্রাগ হিসেবে পাচার করা হচ্ছিল বলেই পুলিশের কাছে খবর ছিল।

বাজেয়াপ্ত ফেনসিডিল (ছবি সৌজন্যে- বাঁকুড়া জেলা পুলিশ) :

শনিবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুক্রবার রাতে একটি গোপন সূত্রের মাধ্যমে খবর আসে কোতুলপুর থানার জয়রামবাটি এলাকায় কয়েকজন ব্যক্তি বিপুলসংখ্যক কোডেইন ফসফেট যুক্ত ফেনসিডিল ( কাশির সিরাপ) অসৎ উদ্দেশ্যে হস্তান্তরের জন্য জমা করেছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই তথ্যের সত্যতা যাচাই করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়। কোতুলপুর থানার অভিযানে প্রায় ৫৮৫০-টি ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজার দর প্রায় দশ লক্ষ টাকা।” প্রসঙ্গত, এই ধরনের কাফ সিরাপের অনিয়ন্ত্রিত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, অবৈধ কারবারীরা এগুলিকে নেশার দ্রব্য বা মারাত্মক ড্রাগ হিসেবে ব্যবহার করে ও পাচার করে। এর দ্বারা মানুষ প্রথমে এর মাদক গুণে আসক্ত হয়ে পড়ে এবং পরে এর বিষক্রিয়ায় মানবশরীরে মারাত্মক প্রভাব পড়ে। সেজন্যই অবৈধভাবে এই সিরাপ মজুত করা ও পাচার করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। মাদক পাচার আইনে দোষীদের গ্রেফতার করা হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago