Banking

পশ্চিম মেদিনীপুরের কালেক্টরেট চত্বরে Axis Bank এর ATM কাউন্টার উদ্বোধন, টাকা তোলা ও জমা দুই কাজই করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরে অবস্থিত জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে (কালেক্টরেট চত্বরে) উদ্বোধন হল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এর নতুন এটিএম কাউন্টারের (ATM Counter)। বুধবার জেলাশাসক ডঃ রশ্মি কমল এই কাউন্টারটির উদ্বোধন করেন দুপুর নাগাদ। এই কাউন্টারের পোশাকি নাম- এটিএম রি-সাইক্লার (ATM Recycler)। কারণ, এই কাউন্টারে টাকা তোলা যেমন যাবে, টাকা জমা বা ডিপোজিট (Deposit)ও করতে পারবেন গ্রাহকরা। তাই এরকম নাম। এর ফলে ব্যস্ততম কালেক্টরেট চত্বর বা জেলাশাসকের কার্যালয়ে আসা অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। জেলাশাসকের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার।

জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে ATM কাউন্টারের উদ্বোধন :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও Axis Bank এর তরফে এটিএম কাউন্টার করা হয়েছে। এ নিয়ে মেদিনীপুর শহরে অবস্থিত দু’টি গুরুত্বপূর্ণ চত্বর বা ক্যাম্পাসের মধ্যে এই ব্যাঙ্কের এটিএম কাউন্টার করা হল বলে জানিয়েছেন Axis Bank এর ক্লাস্টার ম্যানেজার প্রশান্ত মিশ্র। এদিন, তিনি ছাড়াও Axis Bank কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন ক্লাস্টার হেড (ব্রাঞ্চ ব্যাঙ্কিং) কিংশুক সাহা, মেদিনীপুর শাখার ম্যানেজার মনোদীপ মুখার্জি প্রমুখ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলায় Axis Bank এর মোট শাখা আছে ৯ টি। সর্বশেষ শাখার উদ্বোধন হয়েছে কেশপুর ব্লকের ন্যাড়াদেউল সংলগ্ন সিরাজপুরে।

উদ্বোধন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল :

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকারও :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago