Award

Swachh Vidyalaya Puraskar: পুরস্কৃত পশ্চিম মেদিনীপুরের ২২-টি বিদ্যালয়! ‘সেরা আটে’ কারা জেনে নিন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: পূর্ব ঘোষণা মতোই আজ, বুধবার (১০ আগস্ট) পশ্চিম মেদিনীপুর জেলার ২২-টি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হলো ‘স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার’ (Swachh Vidyalaya Puraskar 2022)। এদিন, জেলাশাসক আয়েশা রানী, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও শিক্ষা) কুহুক ভূষণ, সমগ্র শিক্ষা মিশন (SSM)-এর আধিকারিক মোনালিসা তিরকে- প্রমুখের উপস্থিতিতে জেলা কালেক্টরেটের পুরানো ভবনের কনফারেন্স হলে এই ২২-টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। উপস্থিত ছিল, বিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকজন ছাত্র-ছাত্রীরাও‌। এছাড়াও, উপস্থিত ছিলেন, জেলা বিদ্যালয় পরিদর্শ চাপেশ্বর সর্দার (মাধ্যমিক) এবং তরুণ সরকার (প্রাথমিক)। সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক মোনালিসা তিরকে জানিয়েছেন, “পানীয় জল, শৌচাগার, পরিষ্কার-পরিচ্ছন্নতা (হ্যান্ড ওয়াশিং) সামগ্রিক ব্যবস্থাপনা (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স), করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা (কোভিড ম্যানেজমেন্ট) এবং শিক্ষার্থীদের আচরণ (বিহেভিয়ার চেঞ্জ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং)- এই ৬ টি বিষয়ের উপর মূল্যায়ন করে জেলার ২২-টি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়েছে।”

পুরস্কৃত ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়:

এই ২২-টি বিদ্যালয় হল, যথাক্রমে- সহড়দা কালিপদ বিদ্যাপীঠ- উঃ মা (পিংলা); খালিনা প্রাথমিক বিদ্যালয় (নারায়ণগড়); কাশিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় (ক্ষীরপাই); কেন্দ্রীয় বিদ্যালয়- আইআইটি খড়্গপুর (খড়্গপুর); ঔরঙ্গবাদ বিপিনবিহারী মেমোরিয়াল পার্ট বেসিক স্কুল (কেশিয়াড়ি); নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় (কেশিয়াড়ি); পাথরিশোল প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১); হাটসরবেড়িয়া ড. বি.সি. রায় শিক্ষা নিকেতন- উঃ মা (দাসপুর-১); মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ (শালবনী); ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় (শালবনী); পানপাড়া প্রাথমিক বিদ্যালয় (সবং); উজান হরিপদ উচ্চ বিদ্যালয় (পিংলা); গোবিন্দপুর মকরামপুর এস.এস শিক্ষা নিকেতন (নারায়ণগড়); বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় (মোহনপুর); পলাশী প্রাথমিক বিদ্যালয় (মেদিনীপুর সদর); কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় (খড়্গপুর-১); ডিএভি মডেল স্কুল (খড়্গপুর); কেন্দ্রীয় বিদ্যালয়- নম্বর ২ (খড়্গপুর); দোমোহানি জুনিয়র হাই স্কুল (গড়বেতা ৩ নং বা চন্দ্রকোনা রোড); কুলিবাদ প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১); মেনকাপুর প্রাথমিক বিদ্যালয় (দাঁতন-২) এবং ভেটিমলা বোর্ড-১ প্রাথমিক বিদ্যালয় (দাঁতন-১)। এর মধ্যে, যে ৮-টি বিদ্যালয় ৬-টি বিভাগেই ভালো ফল করেছে বা সার্বিকভাবে এগিয়ে আছে, সেগুলি হল- সহড়দা কালিপদ বিদ্যাপীঠ- উঃ মা (পিংলা); খালিনা প্রাথমিক বিদ্যালয় (নারায়ণগড়); কাশিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় (ক্ষীরপাই); কেন্দ্রীয় বিদ্যালয়- আইআইটি খড়্গপুর (খড়্গপুর); ঔরঙ্গবাদ বিপিনবিহারী মেমোরিয়াল পার্ট বেসিক স্কুল (কেশিয়াড়ি); নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় (কেশিয়াড়ি); পাথরিশোল প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১) এবং হাটসরবেড়িয়া ড. বি.সি. রায় শিক্ষা নিকেতন- উঃ মা (দাসপুর-১)।

পুরস্কৃত কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়:

অপরদিকে, ১৪-টি বিদ্যালয়ের মধ্যে, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ (শালবনী)- শৌচাগার ও কোভিড ম্যানেজমেন্টে; ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় (শালবনী) পানীয় জল ও সামগ্রিক ব্যবস্থাপনাতে; পানপাড়া প্রাথমিক বিদ্যালয় (সবং) হ্যান্ড ওয়াশিং এবং কোভিড ম্যানেজমেন্টে; উজান হরিপদ উচ্চ বিদ্যালয় (পিংলা) হ্যান্ড ওয়াশিংয়ে; গোবিন্দপুর মকরামপুর এস.এস শিক্ষা নিকেতন (নারায়ণগড়) শিক্ষার্থীদের আচরণে; বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় (মোহনপুর) পানীয় জল বিভাগে; পলাশী প্রাথমিক বিদ্যালয় (মেদিনীপুর সদর) হ্যান্ড ওয়াশিং বা পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগে; কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় (খড়্গপুর-১) কোভিড ম্যানেজমেন্টে; ডিএভি মডেল স্কুল (খড়্গপুর) পানীয় জল এবং শিক্ষার্থীদের আচরণ বিভাগে; কেন্দ্রীয় বিদ্যালয়- নম্বর ২ (খড়্গপুর) হ্যান্ড ওয়াশিং এবং কোভিড ম্যানেজমেন্টে; দোমোহানি জুনিয়র হাই স্কুল (গড়বেতা ৩ নং বা চন্দ্রকোনা রোড) শৌচাগার এবং শিক্ষার্থীদের আচরণ বিভাগে; কুলিবাদ প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১) সামগ্রিক ব্যবস্থাপনা বিভাগে; মেনকাপুর প্রাথমিক বিদ্যালয় (দাঁতন-২) পানীয় জল বিভাগে এবং ভেটিমলা বোর্ড-১ প্রাথমিক বিদ্যালয় (দাঁতন-১) সামগ্রিক ব্যবস্থাপনা বিভাগে পুরস্কৃত হয়েছে।

জেলাশাসক আয়েশা রানী এ সহ আধিকারিকরা :

সার্বিকভাবে এগিয়ে ছবির মতো সুন্দর স্কুল সহড়দা কালিপদ বিদ্যাপীঠ :

এগিয়ে নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়-ও:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 week ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago