Award

India Book of Records: বয়স মাত্র ২ বছর ৯ মাস, গড়গড় করে বলতে পারে অনেক কিছুই! ইন্ডিয়া বুক রেকর্ডসে নাম উঠলো পশ্চিম মেদিনীপুরের শিশুকন্যার

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: বয়স মাত্র ২ বছর ৯ মাস। স্বাভাবিকভাবেই এখনও স্কুলের মুখ দেখেনি। তাতে কি! এই বয়সেই বাংলা ও ইংরেজিতে ৪০টি বন্য পশু (Wild Animal); ১০টি গৃহপালিত পশু (Domestic Animal); ২৪টি সবজি (Vegetables); ৩০টি ফুল (Flowers); ৪০টি ফল (Fruits); ৬০টি পাখি (Birds); দেহের ২০টি অঙ্গ-প্রত্যঙ্গ বা বডি পার্টস (Body Parts); মানুষের ১০টি ভালো স্বভাব বা গুণ (Good Habits) গড়গড় করে বলতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের প্রত্যন্ত মোহনপুর গ্রামের ছোট্ট সানা পারভীন। শুধু তাই নয়, বাংলা ও ইংরেজি বর্ণমালার সবকটি বর্ণ বা অ্যালফাবেট (Alphabet) এবং প্রতিটি বর্ণ দিয়ে বাংলা ও ইংরেজি শব্দও তৈরি করতে পারে সে। বলতে পারে বাংলা ও ইংরেজি ছড়াও। মাত্র ২ বছর ৯ মাসের এই শিশুকন্যার প্রতিভায় শুধু পিংলাবাসীই নয়, মুগ্ধ হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records) কর্তৃপক্ষও।

মা-বাবা’র সঙ্গে ছোট্ট সানা :

সানা-র এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে তার বাড়িতে পাঠানো হয়েছে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, মেডেল, ব্যাজ, বিশেষ কলম, বই প্রভৃতি। সানা-র বাবা, পেশায় গ্রামীণ চিকিৎসক শেখ সাব্বির আলী এবং তাঁর স্ত্রী তাহেরা খাতুন (গৃহবধূ) জানিয়েছেন, “সানার বয়স যখন সবে দুই পেরিয়ছে, তখন থেকেই ফল, ফুল, পাখির নাম যা কিছু ওকে বলা হতো; সেটাই ও মনে রাখতে পারত। পরদিন গড়গড় করে সব বলে দিতে পারতো। এটা লক্ষ্য করার পরই মাত্র ২ মাস ওকে ভালোভাবে সবকিছু অনুশীলন করাই। তারপর সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের নিয়ম মেনে বা শর্ত অনুযায়ী ও সবকিছু ঠিকঠাক বলতে পারায়, চলতি মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে শংসাপত্র ও উপহার পাঠানো হয়।” ছোট্ট সানা-র কৃতিত্বে মুগ্ধ পিংলাবাসী তার আরও উন্নতি কামনা করেছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago