Art and Artists

Midnapore: বর্ষবরণ আর বিশ্ব শিল্প দিবসের প্রাক্কালেই ভালোবাসার মেদিনীপুর সাজালেন আর্ট অ্যাকাডেমি’র শিল্পীরা

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৪ এপ্রিল:”এসো, এসো, এসো হে বৈশাখ!” চৈত্রের শেষ দিন, আর নব বৈশাখের ঠিক আগের দিনে, মেদিনীপুর শহরের গান্ধী ঘাটের ‘সেলফি জোন’ আল্পনার রঙে রাঙিয়ে দিলেন মেদিনীপুরের এক ঝাঁক শিল্পী। কারণ, আগামীকাল (১৫ এপ্রিল) শুধু বাংলা নববর্ষ (১৪২৯)-ই নয়, ‘বিশ্ব শিল্প দিবস’ (World Art Day)-ও। তাই, এই দু’টি দিনকেই স্মরণে রেখে মেদিনীপুর আর্ট অ্যাকাডেমি’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই অভিনব শিল্পকর্ম ফুটিয়ে তুলতে উদ্যোগী হন। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের কংসাবতী নদী তীরবর্তী গান্ধী ঘাটের নবনির্মিত ‘সেলফি জোন’-টিকেই তাঁরা বেছে নেন, এই অনিন্দ্যসুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তোলার জন্য।

শিল্প কর্ম :

‘মেদিনীপুর আর্ট অ্যাকাডেমি’ নামক প্রতিষ্ঠানের কর্ণধার রাজীব দাস জানিয়েছেন, “বর্ষবরণ আর বিশ্ব শিল্প দিবসের প্রাক্কালে শিল্প সৃষ্টির মাধ্যমে, নিজেদের সমৃদ্ধ করা এবং প্রিয় মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলার উদ্দেশ্যেই শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিল্পকর্মে মেতে উঠে ছিলাম আমরা। মেদিনীপুর পৌরসভা এবং শহরবাসীকে অসংখ্য ধন্যবাদ, আমাদের উৎসাহিত করার জন্য।” রাজীব ছাড়াও ছিলেন তাঁর প্রতিষ্ঠানের অর্থাৎ আর্ট অ্যাকাডেমি’র শিক্ষক ও শিল্পী, যথাক্রমে- সত্যজিৎ সাহা, শুভদীপ ঘোষ, রত্নদ্বীপ পরিয়া, সুশান্ত জানা, সায়নী পাল প্রমুখ এবং সর্বোপরি আর্ট অ্যাকাডেমি’র ছাত্র-ছাত্রীরা। নববর্ষের (১৪২৯) ঠিক প্রাক্কালে মেদিনীপুর আর্ট অ্যাকাডেমি’র মন ভালো করা এই শিল্প নৈপুণ্যের ছোঁয়ায় শহরবাসীও আপ্লুত!

ফুটিয়ে তুলতে ব্যস্ত শিল্পকর্ম :

মেদিনীপুর শহরের নদীর তীরে আর্ট অ্যাকাডেমি’র শিল্পীদের শিল্পকর্ম :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago