Arrested

Fraud Case: বাবার সই জাল করে জমি বিক্রি একাধিক ব্যক্তিকে! বাবার অভিযোগে ‘গুনধর’ ছেলে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরে, ১৯ জুন: বাবার সই নকল করে (Fake Sign), জাল দলিল তৈরি করে জমির পর জমি বিক্রির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। শেষমেশ, বাবার করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল ‘গুনধর’ সেই ছেলেকে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৬ নং হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সসিন্দা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়েই। শনিবার অরিন্দম ঘোষ নামে ওই যুবককে গ্রেফতার করে আদালতে তুলেছিল বেলদা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

গুনধর সেই ছেলে অরিন্দম ঘোষ :

প্রসঙ্গত, সসিন্দা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের ১১৮ ডেসিমেল চাষ যোগ্য জমি রয়েছে। আর তা মিউটেশন (Mutation) করতে গিয়ে তিনি দেখেন তাঁর জমি অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এরপর, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁরই ছেলে তাঁর সই নকল করে, জাল দলিল তৈরি করে, একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে দিয়েছে। এরপরই, ছেলের নামে বেলদা থানায় তিনি অভিযোগ দায়ের করেন। বেলদা থানার পুলিশ এই ঘটনায় কার্তিক ঘোষের ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে তোলা হয় দাঁতন আদালতে। তদন্তের জন্য ওই প্রতারককে নিজেদের হেফাজতে চায় পুলিশ। ৪ দিনের পুলিশ হেফাজত (Police Custody) মঞ্জুর করে আদালত। এই জাল দলিল বানিয়ে কিভাবে জমি বিক্রি হল বা এই চক্রের পেছনে আর কে বা কারা আছে, তা নিয়ে তদন্তে নামছে বেলদা থানার পুলিশ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago