Arrested

পশ্চিম মেদিনীপুরে অন্যতম সেরা সাফল্য পুলিশের! গাঁজা পাচারকারীদের পাকড়াও করার পর দেখা গলো “এরাই সেই ৪ কুখ্যাত ছিনতাইবাজ”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: বলা চলে এ যাবৎকালের অন্যতম সেরা সাফল্য অর্জন করলো খড়্গপুর টাউন থানা! এক রাতের মধ্যেই ৭ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো টাউন থানার পুলিশ। শনিবার বিকেলে অভিনব কায়দায় গ্রাহক সেজে ৩ হেরোইন কারবারীকে গ্রেফতার করার পর, রাতে শহরের চার কুখ্যাত দুষ্কৃতীকে ২২ কেজি গাঁজা সমেত গ্রেফতার করল তারা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এও নিশ্চিত হলো- “এরাই সেই চার ছিনতাইকারী। কিছুদিন আগেই যারা এক সেনাবাহিনীর জওয়ানের স্ত্রী’র গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে গিয়েছিল!” এছাড়াও, নানা অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো খড়্গপুর টাউন থানার পুলিশ :

শনিবার রাতে গাঁজা নিয়ে আসার সময় খড়্গপুরের নিমপুরা এলাকা থেকে এই চার দুষ্কৃতী’কে গ্রেপ্তার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্ত এই চার যুবকের কাছ থেকে প্রায় বাইশ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। তদন্ত নেমে চক্ষু চড়কগাছ হয়, খড়্গপুর টাউন থানার পুলিশের! পুলিশ জানতে পারে এই চার অভিযুক্ত খড়্গপুর শহরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও জড়িত। একাধিক ‘সিসিটিভি’ ফুটেজে অভিযুক্তদের ছবি রয়েছে। এই চার দুষ্কৃতী হল- সুরেশ কুমার যাদব, টি ভেঙ্কট রাও, উজ্জ্বল স্বর্ণকার এবং ছোটু কেসরিয়া। ক’দিন আগেই খড়্গপুর শহরের বিদ্যাসাগরপুর এলাকায় এক সেনাবাহিনীর জওয়ানের স্ত্রী’র গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় এই চার দুষ্কৃতী। সেদিনের সিসিটিভি দেখে এই চার জনকে শনাক্ত করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। তারা শহরেরই বাসিন্দা। অভিযুক্ত চার জনকে রবিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। একইসাথে, তিন হেরোইন কারবারীকেও তোলা হচ্ছে আদালতে।

৭ জনকে তোলা হচ্ছে আদালতে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago