Arrested

পশ্চিম মেদিনীপুরে নাবালিকার শ্লীলতাহানির দায়ে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে গ্রামে ঘোরানো হলো এক পুরোহিতকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: বাড়ির এক অনুষ্ঠানের জন্য ডেকে আনা হয়েছিল পুরোহিতকে। আর সেই পুরোহিতের বিরুদ্ধেই এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠায়, তাকে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে ঘোরানো হলো গ্রামের রাস্তায়। পরে ভিডিও ভাইরাল হওয়াযর পর ঘটনার তদন্তে নামে পুলিশ। এর পর ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ঐ পুরোহিত কে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নারায়নচক গ্রামের। অভিযুক্তকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাগেছে প্রৌঢ় এক পুরোহিতকে গলায় প্ল্যাকার্ড ও টিন বেঁধে ঘোরানো হয় এলাকায়। তার অপরাধ লেখা ছিল প্ল্যাকার্ডে- “শিশু ধর্ষণ করার অপরাধে আমার এই শাস্তি”। এ হেন ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়! এলাকায় ঘোরানোর ভিডিও ভাইরাল হয়। দেখাযায় অনেকেই ভিডিও তোলেন মোবাইলে। পেছনে উৎসাহে অট্টহাসিতে ফেটে পড়লেন জনগণ! অভিযোগ অনুষ্ঠান বাড়িতে এসে সেই বাড়ির এক শিশু কন্যার সঙ্গে ‘অশ্লীল’ আচরণ করেছেন। এর ‘শাস্তি’তেই গ্রামবাসীরা আইন হাতে তুলে নিয়ে অনৈতিকতার পরিচয় দেন!

পশ্চিম মেদিনীপুরে নাবালিকার শ্লীলতাহানির দায়ে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে গ্রামে ঘোরানো হলো এক পুরোহিতকে :

অভিযুক্তকে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। পরে অভিযুক্ত পুরোহিতকে বৃহস্পতিবার গ্রাম থেকে আটক করে পুলিশ। পরিবার সূত্রে খবর, বুধবার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। খাওয়ার ব্যবস্থাও ছিল। পাশের গ্রামের এক প্রৌঢ় পুরোহিত ঠাকুরের বিগ্রহ নিয়ে এসেছিলেন অনুষ্ঠান বাড়িটিতে। পরিবারের অভিযোগ, একসময় শিশু কন্যাকে আড়ালে নিয়ে গিয়ে পুরোহিত ‘খারাপ’ আচরণ করেন। দেখতে পাওয়ার পর তাকে বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে। অভিযোগ, বিকেলে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে পুরোহিতকে এলাকায় ঘোরানো হয়। প্ল্যাকার্ডে লিখে দেওয়া হয়- “শিশু ধর্ষণ করার অপরাধে আমার এই শাস্তি”। পুলিশ অভিযুক্ত পুরোহিত কে পকসো আইনে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। তবে অভিযোগের বিষয়েও পরিবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পশ্চিম মেদিনীপুরে নাবালিকার শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার পুরোহিত :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago