Animal

Nilgai: বিরল ‘নীলগাই’ ঘুরে বেড়াচ্ছে মেদিনীপুর বনবিভাগের লালগড়ের জঙ্গলে! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, লালগড়, ৪ মার্চ: বিরল প্রজাতির নীলগাই (Nilgai/ Blue Bull) বা বনগাই ঘিরে চাঞ্চল্য জঙ্গলমহল মেদিনীপুরে। শুক্রবার বিকেল ৫-টা নাগাদ মেদিনীপুর বনবিভাগের লালগড় বনাঞ্চলের লালগড়ের জঙ্গলে (ঝাড়গ্রাম জেলার) একটি নীলগাই (স্থানীয় ভাষায় বনগাই)-কে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে স্থানীয় একদল যুবক দাবি করেছেন। তারা একটি ২৫ সেকেন্ডের ভিডিও-তে সুবিশাল ওই নীলগাই-টিকে ক্যামেরাবন্দীও করেছেন। সেই ভিডিও শুক্রবার সন্ধ্যা নাগাদ বেঙ্গল পোস্টের দপ্তরেও এসে পৌঁছয়। এরপরই, ভিডিও’র সত্যতা যাচাইয়ের জন্য আমরা ফোন করি লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার শ্রাবণী দে সহ অন্যান্য বনাধিকারিকদের। শ্রাবণী দে জানান, “আমি আজ সারাদিন মেদিনীপুর শহরে বিভাগীয় কাজে ব্যস্ত ছিলাম। ভিডিও’টি পেয়েছি। খতিয়ে দেখব।”

লালগড়ের জঙ্গলে নীলগাই (Nilgai):

অপরদিকে, মেদিনীপুর রেঞ্জের রেঞ্জ অফিসার পাপন মোহান্ত সহ অন্যান্য বনাধিকারিকরা জানান, বিষয়টি খুব একটা আশ্চর্যের নয়। ঝাড়খণ্ড সহ আশেপাশের পাহাড়ি এলাকায় প্রায়শই নীলগাই ঘুরে বেড়ায়। কিছুদিন আগে বাঁকুড়ার জঙ্গলেও দেখা গেছে। লালগড়ের জঙ্গলেও আসতে পারে। তবে, নীলগাইয়ের মতো বিরল বা বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীরা যদি জঙ্গলে ঘোরাফেরা করে, তা পরিবেশের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক খবর! তবে, তাঁরা সকলেই নিশ্চিত এই নীলগাই ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা কোনো চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসেনি। লালগড় এলাকার যুবকরাও জানাচ্ছেন, তাঁরা যে নীলগাই টিকে ক্যামেরাবন্দী করেছেন, তা আকারে অনেক বড়। ঝাড়গ্রামের চিড়িয়াখানায় যেগুলি আছে, সেগুলি আকারে অনেকটাই ছোটো। ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিও’তে দেখা গেছে, জঙ্গলের অগভীর এলাকায় ঘোরাফেরা করছে নীলগাই’টি। তবে, মানুষের অস্তিত্ব বুঝতে পেরেই দ্রুত তা দৌড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে।

প্রতীকী ছবি (গুগল থেকে সংগৃহীত):

পশুপ্রেমী ও বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব জানান, নীলগাই (Nilgai) এর স্বভাব এরকমই। দেখতে বিশাল আকারের হলেও, তা অত্যন্ত নিরীহ প্রাণী। আত্মরক্ষার জন্য দ্রুত ছুটে পালিয়ে যায়। এরা থাকে মূলত পাহাড়ি এলাকায় এবং অগভীর জঙ্গলে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরে হিমালয়ের পাদদেশ কিংবা দক্ষিণে কর্ণাটক প্রদেশে সহজেই এদের দেখা মেলে। এছাড়াও, পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীলগাই দেখা যায়। উত্তর প্রদেশ, রাজস্থানেও এদের দেখা মেলে। তবে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সমতল এলাকায় এদের দেখা পাওয়া নেহাতই বিরল ঘটনা! নীলগাই এর বিজ্ঞানসম্মত নাম- Bocephalus tragocamelus (ইংরেজি: Blue bull)। ভারতীয় উপমহাদেশে অ্যান্টিলোপ জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে বৃহদাকৃতির প্রাণী বলে পরিচিত। পুরুষ অ্যান্টিলোপ নীলগাও নামেও পরিচিত। এদিকে, এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণীকে রক্ষা করার দায়িত্ব বনদপ্তরের। তাই, এই ঘটনায় ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে বনদপ্তর। কারণ, বছর পাঁচেক আগে (২০১৮ সালে) ঠিক এরকম সময়ই (ফেব্রুয়ারি-মার্চে) মেদিনীপুর বনবিভাগের মধুপুর, বাঘঘরা প্রভৃতি জঙ্গলে দেখতে পাওয়া গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। তার দু’মাসের মধ্যেই (২০১৮’র ১৩ এপ্রিল) চাঁদড়া রেঞ্জের বাঘঘরা’র জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের রক্তাক্ত ও নিথর দেহ উদ্ধার হয়েছিল! (প্রতিবেদন- মণিরাজ ঘোষ।)

লালগড়ের জঙ্গলে ধরা পড়লো ক্যামেরায়:

দ্রুত বেগে পলায়ন :
(প্রচ্ছদের ছবি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।)

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago