Animal

Elephant: সেই ‘রাজকীয় চালে’ সরকারি গোডাউনের সাটার ভেঙে চাল খেল রামলাল! পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: সেই রাজকীয় চাল! অত্যুৎসাহী জনতার শত চিৎকারেও ভ্রুক্ষেপহীন রামলাল! শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনীর পিড়াকাটা সংলগ্ন কলসিভাঙার সরকারি (খাদ্য দপ্তরের) চাল গোডাউনের সাটার ভেঙে, চালের বস্তা বের করে মহানন্দে চাল খেল জঙ্গলমহলবাসীর ‘প্রিয়’ দলছুট দাঁতাল রামলাল। আর, সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করলেন কয়েকশো উৎসাহী জনতা। কিছুক্ষণ পর রাজকীয় মেজাজেই হেলে-দুলে সেখান থেকে বিদায় নেয় সুবিশাল এই পূর্ণ বয়স্ক হাতিটি।

সাটার ভাঙছে রামলাল:

চালের বস্তা বের করল রামলাল:

উল্লেখ্য যে, একটা সময় পর্যন্ত ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়িয়েছে পূর্ণ বয়স্ক রামলাল। খাবারের সন্ধানে বেশিরভাগ সময় সরাসরি লোকালয়ে পৌঁছে গেলেও, রামলাল সাধারণ মানুষ বা গবাদি পশুর উপর তেমন হামলা চালায়নি বলেই জানা যায়। বিশেষ উত্যক্ত না করলে, শান্ত প্রকৃতির এই হাতিটি মানুষের দিকে তেড়েও যায়নি! তাই, জঙ্গলমহলবাসীর কাছে সে ‘প্রিয়’ রামলাল। গত কয়েক মাস আগে অবশ্য রামলাল বাঁকুড়ায় পৌঁছে গিয়ে ‘দলছুট’ থেকে ‘দলনেতা’য় পরিণত হয়েছিল। তবে, বেশিদিন অবশ্য দলনেতা হয়ে থাকতে পারেনি পূর্ণবয়স্ক এই দাঁতালটি। গত কয়েক দিন আগেই ফের ফিরে এসেছে পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের জঙ্গলে। ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছে লোকালয়ে। শুক্রবার সকাল ৮টা-৯টা নাগাদ চালের গন্ধ পেয়ে সরাসরি পৌঁছে গিয়েছিল সরকারি চালের গোডাউনে। তারপর, সেই ‘পুরানো’ মেজাজে গোডাউনের লোহার সাটার বা দরজা ভেঙে বস্তা বের করে চাল খায় রাজকীয় ভঙ্গিতে! অত্যুতসাহী জনগণের চিল-চিৎকারেও বিশেষ কর্ণপাত করেনি রামলাল।

চাল খেল রামলাল:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago