Animal

আলোর উৎসবেই চরম নির্মমতা! পথ-কুকুরের শরীরে ‘শব্দবাজি’ বেঁধে পৈশাচিক উল্লাস পশ্চিম মেদিনীপুরে, আটক ৯

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: আদালতের নির্দেশ কিংবা পুলিশ প্রশাসনের শত নজরদারি এড়িয়েই আলোর উৎসবে দেদার ফেটেছে নিষিদ্ধ শব্দবাজি! তবে, অন্যান্য বারের তুলনায় নিঃসন্দেহে কমেছে শব্দবাজির তাণ্ডব। এর মধ্যেই, একদল পাষণ্ডের চরম নির্মমতার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর। খড়্গপুর শহরের নিরীহ এক পথ-কুকুরের পা’য়ে ‘শব্দবাজি’ বেঁধে বাজি ফাটানোর পৈশাচিক উল্লাসে মেতে উঠল খড়্গপুর শহরের খরিদা এলাকার একদল নিষ্ঠুর! পরিণামে অবলা ওই সারমেয়’র পা ও লেজ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল! মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছে ওই সারমেয়টি। তার চিকিৎসা ও দেখাশোনা করছে খড়্গপুর শহরের একটি পথ কুকুরদের সংগঠন ও পশু চিকিৎসক। এদিকে, নির্মম এই ঘটনায় খড়্গপুরের এসডিপিও (মহকুমা পুলিশ আধিকারিক) দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানা ইতিমধ্যে ৯ জনকে আটক করেছে বলে জানা গেছে।

ক্ষতবিক্ষত কুকুর-টি :

জানা গেছে, কালীপুজোর রাতে খড়্গপুর শহরের খরিদা’র গুরুদ্বারা সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটানো হয়। ক্ষতবিক্ষত হয় কুকুরের শরীর। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পা ও লেজ। এই ঘটনায় সমাজ মাধ্যমে নিন্দায় সরব হয় সচেতন নাগরিকরা! বিভিন্ন পথ পশু ও কুকুরদের সংগঠন তীব্র প্রতিবাদ জানায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ৯ জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, খড়্গপুর শহরের পথ কুকুরদের একটি সংগঠন ও কয়েকজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে আহত ও ক্ষতবিক্ষত কুকুরটির চিকিৎসা করা হচ্ছে।

প্রতীকী ছবি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago