Agriculture

Jawad: অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে ফসল নষ্ট ৯৭ হাজার হেক্টর জমির, আর্থিক ক্ষতি প্রায় হাজার কোটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর:জাওয়াদের প্রভাবে পশ্চিম মেদিনীপুর শহর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা দু-তিনদিনের (ডিসেম্বরের ৪ থেকে ৬) অকাল বর্ষণ ভুগিয়েছিল সাধারণ মানুষকে। বিশেষত অকাল বৃষ্টিতে প্রায় সর্বস্বান্ত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার আলু, ধান ও সবজি চাষিরা। চাষিদের বিঘার পর বিঘা জমি জলে ডুবে নষ্ট হয়েছে পাকা ধান। নষ্ট হয়েছে সবজি এবং নতুন লাগানো আলুর। গত কয়েকদিন ধরে সেই ক্ষতির পরিমাণ হিসাব করেছে জেলা কৃষি দপ্তর। জানা গেছে, রিপোর্ট অনুযায়ী ফসলে ক্ষতির পরিমাণ ৮৮০ কোটি টাকার বেশি! ৯৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করেছে এই অকাল বৃষ্টি। সবথেকে বেশি ক্ষতি হয়েছে ধানের। প্রায় ৭০ হাজার (৬৭ হাজার) হেক্টর পাকা ধান জলের তলায় পচেছে! ক্ষতির পরিমাণ প্রায় ৫৬১ কোটি টাকা। এছাড়াও, ১৮ হাজার হেক্টর আলু লাগানো হয়েছিল, ক্ষতি হয়েছে প্রায় ১৭ হাজার হেক্টরের। ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ কোটি। এছাড়াও, ডাল, সরষে ও অন্যান্য সবজি মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

পচে গেছে ধান :

প্রসঙ্গত, জেলার কৃষকরা ইতিমধ্যে কৃষি ঋণ মুকুবের দাবিতে আন্দোলনে নেমেছেন। নতুন করে ফের চাষ করার জন্য পুনরায় কৃষিঋণ দাবি করেছেন। বিষয়গুলি খতিয়ে দেখছে সমবায় ব্যাঙ্ক ও জেলা প্রশাসন। জেলার উপ কৃষি অধিকর্তা দুলাল দাস অধিকারী বুধবার জানিয়েছেন, “৫ ও ৬ ডিসেম্বর জেলায় ১১০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। মাঠে থাকা পাকা ধান এবং লাগিয়ে দেওয়া আলুর প্রায় বেশির ভাগটাই জলের তলায় চলে গিয়েছিল। ক্ষতির পরিমাণ হিসেব করে জেলাশাসক ডঃ রশ্মি কমলের কাছে পাঠানো হয়েছে।” জানা গেছে, ক্ষতির পরিমাণ প্রায় ৮৮০ কোটি টাকার। এদিকে, গত কয়েক মাসে পরপর বন্যার ধাক্কায় এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কৃষকরা, ফের জাওয়াদ এসে প্রায় সর্বস্বান্ত করে ছেড়েছে কৃষকদের! অন্যদিকে, এই ক্ষতিতে বিভিন্ন ফসলের দাম বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। ফলে, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর পরিস্থিতি আরও করুণ হতে চলেছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

জলে আলু :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago