Administration

Paschim Medinipur: রাণীর গড়ে রাজকীয় রাত্রিবাসের সুযোগ! কর্ণগড়ের কটেজ উদ্বোধন আগামীকাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: ঐতিহাসিক কর্ণগড়ে এবার রাত্রিবাসের সুযোগ। রাণী শিরোমণি’র স্মৃতিবিজড়িত এই গড়ে রীতিমতো রাজকীয় পরিবেশে রাত্রিযাপনের সুযোগ করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শালবনী ব্লকের কর্ণগড়কে সাজিয়ে তোলা হয়েছে প্রশাসনের উদ্যোগে। গড়ে তোলা হয়েছে ৯ টি সুদৃশ্য কটেজ। যার বাইরের সৌন্দর্যে গ্রামীণ কুটিরের আবেশ, আর ভেতরে রাজকীয় আয়োজনের মোহনীয়তা! আগামীকাল (১১ ডিসেম্বর) বিকেল নাগাদ এই কটেজগুলি উদ্বোধিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপস্থিত থাকবেন জেলাশাসক ডঃ রশ্মি কমল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

রাণীর গড়ে রাজকীয় রাত্রিবাসের সুযোগ :

সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর থেকে কর্ণগড়ের কটেজ গুলির বুকিং নেওয়া শুরু হতে পারে। দৈনন্দিন ভাড়া হতে পারে ২৪৯৯ টাকা থেকে ৩৪৯৯ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, গত প্রায় দু’বছর ধরে রাজ্য সরকার, জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেত্রী রাণী শিরোমণি’র স্মৃতিবিজড়িত কর্ণগড়-কে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ নতুনরূপে। প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়ে যাওয়া, গড়ের সংস্কার করা হয়েছে। আলো, রাস্তা, দীঘি, কটেজ, ক্যাফেটরিয়ায় সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও, কর্ণগড়ের ঐতিহ্যমণ্ডিত মহামায়া মন্দিরকেও অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলা হয়েছে। প্রসঙ্গত, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজন্য আর্থিক অনুদানের ঘোষণাও করেছিলেন। এছাড়াও, জেলা ও ব্লক প্রশাসনের আন্তরিক উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার এক অন্যতম পর্যটনস্থল রূপে গড়ে উঠেছে কর্ণগড়। এবার, সেই গড়ে রাজকীয় পরিবেশে রাত্রিবাসের সুযোগ এনে দিল জেলা প্রশাসন।

কর্ণগড়ের কটেজ উদ্বোধন আগামীকাল (১১ ডিসেম্বর) :

কর্ণগড় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago