Administration

Paschim Medinipur DPSC: জয়েনিংয়ের মাসেই শিক্ষক-শিক্ষিকাদের হাতে বেতন তুলে দিয়ে নজির পশ্চিম মেদিনীপুর DPSC’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি:ডিসেম্বর মাসেই বিদ্যালয়ে জয়েন করেছিলেন। আর, সেই ডিসেম্বর মাসের শেষেই হাতে পেয়ে গেলেন জীবনের প্রথম বেতন (Salary)! সৌজন্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই জেলার ৫২ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ডিসেম্বর (২০২১) মাসের ৩০ তারিখেই নিজেদের প্রথম মাসের বেতন পেয়ে গেছেন বলে জানা গেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) সূত্রে। তাঁরা কেউবা জয়েন করেছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, কেউ আবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে! এ যাবৎকাল অবধি শিক্ষক-শিক্ষিকাদের প্রথম মাসের বেতন তথা বেতন চালু হত অন্তত মাস তিনেক পরে। এমনটাই দেখে এসেছেন শিক্ষক-শিক্ষিকারা। সেক্ষেত্রে এই ঘটনা নিঃসন্দেহে নজির! যদিও চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই জানিয়েছেন, “আমি শুধু সময়ের কাজ সময়ে করেছি মাত্র। তাতে যদি শিক্ষক-শিক্ষিকারা উপকৃত হন, তার থেকে ভালো কিছু হয় না। এখনো পর্যন্ত প্রতিটি কাজই শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থে করে চলেছি। বলাই বাহুল্য, আমাদের অনুপ্রেরণা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী’র ঘোষণা অনুসারে, রাজ্য জুড়ে প্রাথমিকে যে ১৬ হাজার ৫০০ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২১ সালের প্রথমদিকে। বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সম্প্রতি, রাজ্য জুড়ে ৪৭৪ জনকে নতুন করে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তাঁরা ডিসেম্বর মাসে বিদ্যালয়ে জয়েন করেছিলেন। সেই তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলায় ৫২ জন নিয়োগপত্র পেয়েছেন।

কৃষ্ণেন্দু বিষই (চেয়ারম্যান) :

কার্যত এই প্রথম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নজির গড়লো। এর আগে, চাকরিতে জয়েন করার অন্তত ৩-৪ মাস পর প্রথম বেতন চালু হত। কিন্তু, এই প্রথম যে মাসে জয়েনিং, সেই মাসেই বেতন চালু হয়ে গেল শিক্ষক-শিক্ষিকাদের। এজন্য তাঁরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই-কে। এক শিক্ষিকা বলেই ফেললেন, “এত দিন অবধি শুনে এসেছিলাম, বেতন শুরু হতে হতে তিন-চার মাস। আমি ১৩ ডিসেম্বর জয়েন করেছিলাম। ৩০ ডিসেম্বর আমার বেতন চালু হয়ে গেল। বিভিন্ন জেলার অনেক বন্ধু-বান্ধবদের কাছে শুনছি, তাঁদের এখনও বেতন চালু হয়নি। কাজেই ভালো তো লাগছেই। জীবনের প্রথম বেতন পেয়ে খুব খুশি। ধন্যবাদ জানাই চেয়ারম্যান স্যারকে।” যদিও, চেয়ারম্যান কৃষ্ণেন্দু’র বক্তব্য, “ধন্যবাদ প্রাপ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! তাঁর জন্যই সমস্ত কাজ ঠিকঠাক ভাবে এগোচ্ছে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago